কি করিতাম তোরে রে পুষ্প কি করিতাম তোরে
রাজনী প্ৰভাত হইল ভাসাইতাম সাগরে।
গোকুলে রহিয়াছে পুষ্প ফুটিয়া সারি সারি
চন্দ্রাবলীর কুজের মাঝে বিরাজে বংশীধারী।
কেওয়া কেতকী ফুটে আর গন্ধরাজ
চন্দ্রাবলীর কুঞ্জের মাঝে বিরাজ করে রসরাজ।
ভাইবে রাধারমণ বলে শুন গো ধনি রাই
চন্দ্রার কুঞ্জে বিরাজ করে শ্ৰীনদের কানাই।
Discussion
Public comments for Ki Koritam Tore Re Pushpo are available on the discussion page.
View discussion