কিনা দোষে তেজিলায় আমারে রে বন্ধু
কিনা দোষে তেজিলায় আমারে।
তুমি রইলায় দূরদেশে আমি রইলাম তোমার আশে
তুমি বন্ধে না চাইলায় ফিরিয়া রে।
তিষ্টিতে না পারি। ঘরে কোথা গেলে পাইমু তোরে–
মুই অভাগী মারি যে ঝুরিয়া রে।
প্ৰাণ কাড়িয়া নিয়া মোর সুখ যদি হয় তোর–
থাক সুখে আমি যাই মরিয়া রে।
প্ৰেমশেল বুকে দিয়া কি দোষে রইলাই ছাপিয়া–
পাষণে বান্ধিয়া তোমার হিয়া রে।
তোমার পিরিাতের দায় দেশে দিশে মন্দ গায়
আমি শুনিয়া না শুনি সেই কথা রে।
নিষ্ঠুর নিদয়া তুমি তোমার আশে রাইছি আমি
তোর লাগিয়া সদায় ঝুরি রে
ভাবিয়া রাধারমণ বলে যে জ্বলিয়াছে প্ৰেমানলে
সে বিনে দুখ অন্যে বুঝে নারে।
Discussion
Public comments for Kina Doshe Tejilay Amare are available on the discussion page.
View discussion