কৈ সে হৃদয়মণি গো প্ৰাণসজনী
খিবা আশায় বসি রইলাম দিবস রজনী।।
বিচ্ছেদ বিষম গো দাগছে পরানী
দারুণ বিধি কেনে কিলায়া জনম দুস্কিনি
এ ধন যৌবন দিলাম প্ৰাণবন্ধুয়ার নিছনি
শটের সনে প্ৰেম করিয়া হইলাম ভিখারিনী
ভাইবে রাধারমণ গো বলে সকল বিবাদিনী
এ দেশে না থাকিমু হইব বিদেশিনী।।
Discussion
Public comments for Koi Se Hridoymoni Go Pransajoni are available on the discussion page.
View discussion