কোকিলা মানা করি তোরে
হৈছি আমি বন্ধুহারা আর ডাকিও না শোক স্বরে।
যেই পন্থে আসরে সেই পন্থে যাও
অভাগিনীর কর্মদোষে ফিরিয়া না চাও।
কাক কালা কোকিল কালা কালা প্রাণের হরি
খঞ্জনের বুক কালা এই সে দুঃখে মরি।
আম ধরে ঝুপাঝুপা তেঁতুল ধরে বেকা
দেশের বন্ধু বিদেশ গেলে আর নি হবে দেখা।।
Discussion
Public comments for Kokila Mana Kori Tore are available on the discussion page.
View discussion