কোন বনে বাজে বাঁশি টের না পাই
রাধা বলে বাজে বাঁশি কি করি উপায়।।
কৰ্ণ পাতি শুন সজনী কি মোহিনী তায়
গৃহকর্মে নাহি মন উন্মাদিনী প্ৰায়।।
অশন বসন ভূষণ রন্ধনে যাই
ধুমার ছলে বৈসে কান্দি বন্ধুরে নি পাই।।
যে অধরে ধরে বাঁশি লাগ নাহি পাই–
জল বিনে চাতকী যে মারি পিপাসায়।।
জীবন মরণ সমান কৃষ্ণ নাহি পায়
কৃষ্ণার্পিত প্ৰাণ শ্ৰী রাধারমণ গায়।।
Discussion
Public comments for Kon Bone Baje Banshi Ter Na Pai are available on the discussion page.
View discussion