Back to Library
Romantic

কোন্‌ দেবতা সে Kon Debota Se

Rabindranath Tagore

Read Kon Debota Se in Bengali and Banglish transliteration, from Chitrangada.

Updated

Lyrics

কোন্‌ দেবতা সে, কী পরিহাসে ভাসালো মায়ার ভেলায়।
স্বপ্নের সাথি, এসো মোরা মাতি স্বর্গের কৌতুক-খেলায়॥

সুরের প্রবাহে হাসির তরঙ্গে বাতাসে বাতাসে ভেসে যাব রঙ্গে
নৃত্যবিভঙ্গে
মাধবীবনের মধুগন্ধে মোদিত মোহিত মন্থর বেলায়॥

যে ফুলমালা দুলায়েছ আজি রোমাঞ্চিত বক্ষতলে
মধুরজনীতে রেখো সরসিয়া মোহের মদির জলে।
নবোদিত সূর্যের করসম্পাতে বিকল হবে হায় লজ্জা-আঘাতে,
দিন গত হলে নূতন প্রভাতে মিলাবে ধুলার তলে কার অবহেলায়॥

Read in Banglish
Kon debota se, ki porihashe bhashalo mayar bhelay. Swopner sathi, esho mora mati sworguer koutuk-khelay. Surer probahe hashir toronge batashe batashe bheshe jabo ronge Nrityobhibonge Madhobiboner modhugondhe modito mohito monthoro belay. Je phulmala dulayechho aji romanchito bokkhotole Modhurojonite rekho shorshiya moher modiro jole. Nobodito suryer korosompate bikol hobe hay lojja-aghate, Din goto hole nuton probhate milabe dhular tole kar obohelay.

Related songs

More songs you may enjoy.

Passionate

Swapnamadir Neshay Mesha E Unmattata

স্বপ্নমদির নেশায় মেশা এ উন্মত্ততা

Rabindranath Tagore

"স্বপ্নমদির নেশায় মেশা এ উন্মত্ততা, জাগায় দেহে মনে একি বিপুল ব্যথা॥ বহে মম শিরে শিরে একি দাহ, কী প্রবাহ, চকিতে সর্বদেহে ছুটে তড়িৎলতা॥"

Melancholic

Ashanti Aj Hanlo

অশান্তি আজ হানল

Rabindranath Tagore

"অশান্তি আজ হানল এ কী দহনজ্বালা । বিঁধল হৃদয় নিদয় বাণে বেদন-ঢালা ।"

Romantic

Bodhu Kon Alo Laglo Chokhe

বঁধু, কোন আলো লাগল চোখে

Rabindranath Tagore

"বঁধু, কোন আলো লাগল চোখে! বুঝি দীপ্তিরূপে ছিলে সূর্যলোকে! ছিল মন তোমারি প্রতীক্ষা করি যুগে যুগে দিন রাত্রি ধরি,"

Melancholic

Hashi Keno Nai O Noyone

হাসি কেন নাই ও নয়নে

Rabindranath Tagore

"হাসি কেন নাই ও নয়নে! ভ্রমিতেছ মলিন-আননে। দেখো, সখী, আঁখি তুলি ফুলগুলি ফুটেছে কাননে॥"

Melancholic

Hay Atithi Ekhoni Ki Holo Tomar Jabar Bela

হায় অতিথি এখনি কি হল তোমার যাবার বেলা

Rabindranath Tagore

"হায় অতিথি, এখনি কি হল তোমার যাবার বেলা। দেখো আমার হৃদয়তলে সারা রাতের আসন মেলা ॥"

Devotional

Adhar Sakoli Dekhi

আঁধার সকলই দেখি

Rabindranath Tagore

"আঁধার সকলই দেখি তোমারে দেখি না যবে। ছলনা চাতুরী আসে হৃদয়ে বিষাদবাসে তোমারে দেখি না যবে, তোমারে দেখি না যবে।।"

Discussion

Public comments for Kon Debota Se are available on the discussion page.

View discussion