স্বপ্নমদির নেশায় মেশা এ উন্মত্ততা Swapnamadir Neshay Mesha E Unmattata

স্বপ্নমদির নেশায় মেশা এ উন্মত্ততা,
জাগায় দেহে মনে একি বিপুল ব্যথা॥
বহে মম শিরে শিরে একি দাহ, কী প্রবাহ,
চকিতে সর্বদেহে ছুটে তড়িৎলতা॥

ঝড়ের পবনগর্জে হারাই আপনায়,
দুরন্ত যৌবনক্ষুব্ধ অশান্ত বন্যায়।
তরঙ্গ উঠে প্রাণে দিগন্তে কাহার পানে—
ইঙ্গিতের ভাষায় কাঁদে নাহি নাহি কথা॥

বাংলিশ/Banglish

Swapnamadir neshay mesha e unmattata, Jagay dehe mone eki bipul byatha. Bohe momo shire shire eki daho, ki probaho, Chokite sorbodehe chhute toritlota. Jhorer pobongorje harai apnay, Duronto joubonkhubdho oshanto bonnay. Torongo uthe prane digonte kahar pane-- Ingiter bhashay kande nahi nahi kotha.

Discussion

Public comments for Swapnamadir Neshay Mesha E Unmattata are available on the discussion page.

View discussion