Back to Library
Reflective

অতলে শহরতলী Otole Shohortoli

Shohortoli

Otole Shohortoli lyrics by Shohortoli (2010). This page includes the original Bengali lyrics plus Banglish transliteration.

Updated March 28, 2026

Release

2010

গীতিকার
তপন
কণ্ঠশিল্পী
মিশু
Lyrics

একটু একটু করে
একের পর এক দিন গড়িয়েছে৷
সন্ধ্যা, রাত্রি
… ব্যাস্ত তিলোত্তমা নগরী
রূপ বদলেছে৷

শাহবাগে ফুলের দোকান বেড়েছে
বাসের লাইনে ভিক্ষুক,
লোডশেডিং, বিলাসবহুল বাড়ি
গাড়ির সাথে নারী৷
বিনোদনের ধরন বদলেছে,
সংসদের সিড়িতে বসে থাকা
লোকাল বাসে চড়ে
মানিব্যাগের দিকে নজর দেয়া;
এখন আর হয় না৷

নির্বাচন হয়েছে, নির্যাতন হয়েছে,
এসিড ছোড়ার নাম সুধী সমাজ
এসিড সন্ত্রাসে রেখেছে৷
এই শহরের বুকের খুব কাছে
মঙ্গল এসেছিল ক’দিন আগে৷
সাইনবোর্ড ব্যানারে ছেয়েছে
ফার্মগেট; আনোয়ারা পার্কের
একটা গাছও বাদ যায়নি৷
দিনপঞ্জি ছেয়েছে
জানা-অজানা দিবসে৷
পথ শিশুরা আদর পেয়েছে
সোনারগাঁ হোটেলে৷

শুধু স্মৃতিগুলো বদলায়নি;
আদর পেয়ে, যত্ন পেয়ে
চেপে বসেছে৷
অসহ্য যন্ত্রনায় ডুবে ডুবে
স্বপ্নের ঘোরে কুঁকড়ে যাই৷
নিজের উপর নিয়ন্ত্রন হারাই;
বড় অসহায় , বড় যন্ত্রণাময়
বড় ভালোবাসাময়৷

Read in Banglish
Ektu ektu kore Eker por ek din goriyeche. Shondhya, ratri … byasto tilottama nogori rup bodleche. Shahbage fuler dokan bereche baser line-e bhikkhuk, load-shedding, bilash-buhul bari garir sathe nari. Binodoner dhoron bodleche, shongsoder shirite boshe thaka local bus-e chore manibag-er dike nojor deya; ekhon ar hoy na. Nirbachon hoyeche, nirjaton hoyeche, acid chorar naam sudhi shomaj acid shontrashe rekheche. Ei shohorer buker khub kache mongol eshechilo ko-din age. Signboard banere cheyeche Farmgate; Anwara park-er ekta gach-o baad jayni. Dinponji cheyeche jana-ojana diboshe. Poth shishura ador peyeche Sonargaon hotel-e. Shudhu smritigulo bodlayni; ador peye, jotno peye chepe bosheche. Oshojhyo jontronay dube dube shopner ghore kukre jai. Nijer upor niyontron harai; boro osohay, boro jontronamoy boro bhalobashamoy.

Related songs

More songs you may enjoy.

Philosophical

Pododhoni

পদধ্বনি

Shohortoli

"কোথাও থামেনি তোমার পদধ্বনি, শুকনো পাতার উড়াও থামেনি।"

Existential

Droher Dore Deho

দ্রোহের দরে দেহ

Shohortoli

"খোলা রাস্তায়, নিয়ন আলোর ভীড়ে, মর্গের স্তব্ধতা, অন্ধ রাতের জঠরে।"

Observational

A Shohor

এ শহর

Shohortoli

"চোরাবালির শহরে মানুষ ভর্তি মুখোশে আড়াল করে রাখে মানবিকতার ক্যাকটাসে। বিষাক্ত-পাশবিক বোধে দৃশ্যপট অবচেতন গনিকার শরীর জুড়ে চলছে গোপন গমন।"

Philosophical

Protikria

প্রতিক্রিয়া

Shohortoli

"বুকের বক্রতা বুকেই রাখতাম, সময় উজাড় করে দুঃসময়ে, মহাকালের খুব আশেপাশে পর্দার আড়ালে ছায়া-শরীরে"

Philosophical

Mukti

মুক্তি

Shohortoli

"এই পায়ে চলার পথে ধুলোর রথে উড়ছে সবুজ সময় এক মুক্তি প্রতিম ঠোঁট, জ্বরের ঘোরে গাইছে আহত প্রলাপ।"

Melancholic

Prosthan-2 (Bishadsindhu)

প্রস্থান-২ (বিষাদসিন্ধু)

Shohortoli

"চোখে ধরে ছায়াপথ, চেয়ে রবে কতপথ জানালার শিকে, তোমার চাহনি ফিকে বিষাদ-সিন্ধু লেখো নীরবে…"

Discussion

Public comments for Otole Shohortoli are available on the discussion page.

View discussion