কোথা হতে শুনতে যেন পাই Kotha Hote Shunte Jeno Pai

কোথা হতে শুনতে যেন পাই—,
আকাশে আকাশে বলে ‘যাই’॥

পাতায় পাতায় ঘাসে ঘাসে জেগে ওঠে দীর্ঘশ্বাসে
‘হায়, তারা নাই, তারা নাই’॥

কত দিনের কত ব্যথা হাওয়ায় ছড়ায় ব্যাকুলতা।
চলে যাওয়ার পথ যে দিকে সে দিক-পানে অনিমিখে
আজ ফিরে চাই, ফিরে চাই॥

বাংলিশ/Banglish

Kotha hote shunte jeno pai--, Akashe akashe bole 'jai'. Patay patay ghase ghase jege othe dirghoshwashe 'Hay, tara nai, tara nai'. Koto diner koto byatha haway choray byakulota. Chole jaoar poth je dike she dik-pane onimikhe Aaj phire chai, phire chai.

Discussion

Public comments for Kotha Hote Shunte Jeno Pai are available on the discussion page.

View discussion