Back to Library
Melancholic

কোথায় গেলি মা গো আমার Kothay Geli Ma Go Amar

Manabendra Mukhopadhyay

Kothay Geli Ma Go Amar lyrics by Manabendra Mukhopadhyay (1936). This page includes the original Bengali lyrics plus Banglish transliteration.

Updated March 13, 2026

Lyrics

কোথায় গেলি মা গো আমার
খেলনা দিয়ে ভুলিয়ে রেখে।
ক্লান্ত আমি খেলে খেলে
এ সংসারের ধূলি মেখে॥

বলেছিলি সন্ধ্যা হলে
ধূলি মুছে নিবি কোলে,
ছেলেরে তুই গেলি ছলে–
(এখন) পাই না সাড়া মাকে ডেকে॥

একি খেলার পুতুল মাগো
দিয়েছিলি মন ভুলাতে,
আধেক তাহার হারিয়ে গেছে
আধেক ভেঙে আছে হাতে।
এ পুতুলও লাগছে মা ভার,
তোর পুতুল তুই নে মা এবার
(এখন) দিন ফুরাল, নামল আঁধার,
ঘুম পাড়া তুই আঁচল ঢেকে॥

Read in Banglish
Kothay geli ma go amar Khelna diye bhuliye rekhe. Klanto ami khele khele E shongsherer dhuli mekhe. Bolechili shondhya hole Dhuli muche nibi kole, Chelere tui geli chole– (Ekhon) pai na shara make deke. Eki khelar putul mago Diyechili mon bhulate, Adhek tahar hariye geche Adhek bhenge ache hate. E putulo lagche ma bhar, Tor putul tui ne ma ebar (Ekhon) din phuralo, namlo adhar, Ghum para tui achol dheke.

Related songs

More songs you may enjoy.

Devotional

Ami Chahina O Rup Mrittikar Stup

আমি চাহিনা ও রূপ মৃত্তিকার স্তুপ

Manabendra Mukhopadhyay

"আমি চাহিনা ও রূপ মৃত্তিকার স্তুপ, আমার মায়ের কভু ও মূরতি নয়; কোন্ কুম্ভকারে গড়ে দিবে তারে? ইঙ্গিতমাত্র যার সুষ্টি স্থিতি লয়।"

Devotional

Sedin Obhab Ghuchbe Ki Mor

সেদিন অভাব ঘুচবে কি মোর

Manabendra Mukhopadhyay

"সেদিন অভাব ঘুচবে কি মোর যেদিন তুমি আমার হবে? আমার ধ্যানে আমার জ্ঞানে প্রাণ মন মোর ঘিরে রবে।।"

Romantic

Mor Priya Hobe Esho Rani

মোর প্রিয়া হবে এসো রানী

Manabendra Mukhopadhyay

"মোর প্রিয়া হবে এসো রানী দেব খোঁপায় তারার ফুল কর্ণে দোলাব তৃতীয়া তিথির চৈতী চাঁদের দুল।।"

Romantic

Dupurbelate Ekla Pothe

দুপুরবেলাতে একলা পথে

Manabendra Mukhopadhyay

"দুপুরবেলাতে একলা পথে ও কে হেলিয়া দুলিয়া চলিয়া যায়। খ্যাপা হাওয়াতে উড়িছে আঁচলা, খোঁপা খুলিয়া খুলিয়া খুলিয়া যায়॥"

Melancholic

Priya Geche Kobe Porodesh

প্রিয়া গেছে কবে পরদেশ

Manabendra Mukhopadhyay

"প্রিয়া গেছে কবে পরদেশ পিউ কাহাঁ ডাকে পাপিয়া। দোয়েল শ্যামার শিসে তারই হুতাশ উঠিছে ছাপিয়া॥"

Melancholic

Chomke Chopola Meghe Mogon Gogon

চমকে চপলা মেঘে মগন গগন

Manabendra Mukhopadhyay

"চমকে চপলা, মেঘে মগন গগন। গরজিছে রহি রহি অশনি সঘন।। লুকায়েছে গ্রহতারা, দিবসে ঘনায় রাতি, শূন্য কুটির কাঁদি, কোথায় ব্যথার সাথী"

Discussion

Public comments for Kothay Geli Ma Go Amar are available on the discussion page.

View discussion