Back to Library
Devotional

সেদিন অভাব ঘুচবে কি মোর Sedin Obhab Ghuchbe Ki Mor

Manabendra Mukhopadhyay

Sedin Obhab Ghuchbe Ki Mor lyrics by Manabendra Mukhopadhyay. This page includes the original Bengali lyrics plus Banglish transliteration.

Updated March 29, 2026

Lyrics

সেদিন অভাব ঘুচবে কি মোর
যেদিন তুমি আমার হবে?
আমার ধ্যানে আমার জ্ঞানে
প্রাণ মন মোর ঘিরে রবে।।

রইবে তুমি প্রিয়তম
আমার দেহে আত্মা-সম,
জানি না সাধ মিটবে কি-না –
তেমন করেও পাব যবে।।

পাওয়ার আমার শেষ হবে না
পেয়েও তোমায় বক্ষতলে,
সাগর মাঝে মিশে গিয়েও
নদী যেমন ব’য়ে চলে।
চাঁদকে দেখে পরান জুড়ায়
তবু দেখার সাধ কি ফুরায়,
মিটেছিল সাধ কি রাধার
নিত্য পেয়েও নীল-মাধবে।।

Read in Banglish
Sedin obhab ghuchbe ki mor jedin tumi amar hobe? Amar dhyane amar jnane pran mon mor ghire robe.. Roibe tumi priyotomo amar dehe attma-somo, jani na sadh mitbe ki-na – temon koreo pabo jobe.. Paowar amar shesh hobe na peyeo tomay bokkhotole, shagor majhe mishe giyeo nodi jemon bo'ye chole. Chandke dekhe poran juray tobu dekhar sadh ki phuray, mitechhilo sadh ki Radhar nityo peyeo nil-madhobe..

Related songs

More songs you may enjoy.

Romantic

Dupurbelate Ekla Pothe

দুপুরবেলাতে একলা পথে

Manabendra Mukhopadhyay

"দুপুরবেলাতে একলা পথে ও কে হেলিয়া দুলিয়া চলিয়া যায়। খ্যাপা হাওয়াতে উড়িছে আঁচলা, খোঁপা খুলিয়া খুলিয়া খুলিয়া যায়॥"

Melancholic

Priya Geche Kobe Porodesh

প্রিয়া গেছে কবে পরদেশ

Manabendra Mukhopadhyay

"প্রিয়া গেছে কবে পরদেশ পিউ কাহাঁ ডাকে পাপিয়া। দোয়েল শ্যামার শিসে তারই হুতাশ উঠিছে ছাপিয়া॥"

Melancholic

Chomke Chopola Meghe Mogon Gogon

চমকে চপলা মেঘে মগন গগন

Manabendra Mukhopadhyay

"চমকে চপলা, মেঘে মগন গগন। গরজিছে রহি রহি অশনি সঘন।। লুকায়েছে গ্রহতারা, দিবসে ঘনায় রাতি, শূন্য কুটির কাঁদি, কোথায় ব্যথার সাথী"

Devotional

Ami Chahina O Rup Mrittikar Stup

আমি চাহিনা ও রূপ মৃত্তিকার স্তুপ

Manabendra Mukhopadhyay

"আমি চাহিনা ও রূপ মৃত্তিকার স্তুপ, আমার মায়ের কভু ও মূরতি নয়; কোন্ কুম্ভকারে গড়ে দিবে তারে? ইঙ্গিতমাত্র যার সুষ্টি স্থিতি লয়।"

Romantic

Mor Priya Hobe Esho Rani

মোর প্রিয়া হবে এসো রানী

Manabendra Mukhopadhyay

"মোর প্রিয়া হবে এসো রানী দেব খোঁপায় তারার ফুল কর্ণে দোলাব তৃতীয়া তিথির চৈতী চাঁদের দুল।।"

Romantic

Poro Jonome Jodi Ashi E Dhoray

পর জনমে যদি আসি এ ধরায়

Manabendra Mukhopadhyay

"পর জনমে যদি আসি এ ধরায় ক্ষণিক বসন্ত যেন না ফুরায়॥ মিলনে যেন নাহি আসে অবসাদ ক্ষয় নাহি হয় যেন চৈতালি চাঁদ॥"

Discussion

Public comments for Sedin Obhab Ghuchbe Ki Mor are available on the discussion page.

View discussion