প্রিয়া গেছে কবে পরদেশ
পিউ কাহাঁ ডাকে পাপিয়া।
দোয়েল শ্যামার শিসে তারই
হুতাশ উঠিছে ছাপিয়া॥
পাতার আড়ালে মুখ ঢাকি
মুহুমুহু কুহু ওঠে ডাকি,
বাজে ধ্বনি তারই উহু উহু
বিরহী পরান ব্যাপিয়া॥
‘বউ কথা কও’পাখি ডাকে,
কেন মনে পড়ে যায় তাকে,
কথা কও বউ ডাকিত সে
নিশীথ উঠিত কাঁপিয়া॥
Discussion
Public comments for Priya Geche Kobe Porodesh are available on the discussion page.
View discussion