Back to Library
Patriotic

কত মায়ে কান্দে পুত্রহারা হইয়া রে Koto Maye Kande Putrohara Hoiya Re

Shah Abdul Karim

Koto Maye Kande Putrohara Hoiya Re lyrics by Shah Abdul Karim (1971). This page includes the original Bengali lyrics plus Banglish transliteration.

Updated March 13, 2026

Album

Single

Release

1971

কণ্ঠশিল্পী
শাহ আব্দুল করিম
Lyrics

কত মায়ে কান্দে পুত্রহারা হইয়া রে-–বুকে ব্যথা পাইয়া
কত মায়ে কান্দে পুত্রহারা হইয়া ॥

ভাই রে ভাই, পাঞ্জাবি শোষকের দলে স্বার্থসিদ্ধি করবে বলে
বাঙালিরে ধর্মের ভাওতা দিয়া
তেইশ বৎসর করিল শোষণ স্বার্থের আঘাত পড়ল যখন
এজিদের মতন গেল হইয়া রে-–বুকে ব্যথা পাইয়া ॥

ভাই রে ভাই, শোষকের দল বড় পাষাণ কাজে তার দিয়াছে প্রমাণ
বেকুফ-নাদান স্বার্থের লাগিয়া।
লাখো লাখো বাঙালিরে অন্যায়ভাবে হত্যা করে
মায়ের কোলে শিশু মারে বুলেট-গ্রেনেট দিয়া রে-–বুকে ব্যথা পাইয়া ॥

ভাই রে ভাই, ছেড়ে দাও ভয়ভীতি একে অন্যের হয়ে সাথি
ধরো অস্ত্র জয়বাংলা বলিয়া
আছেন প্রভু দয়াময় আমাদের জয় সুনিশ্চয়
বাউল আবদুল করিমে কয় শোকাকুল হইয়া রে–-বুকে ব্যথা পাইয়া ॥

Read in Banglish
Koto maye kande putrohara hoiya re - buke byatha paiya Koto maye kande putrohara hoiya. Bhai re bhai, Panjabi shoshoker dole swarthoshiddhi korbe bole Bangalire dhormer bhaota diya Teish botshor korilo shoshon swarther aghat porlo jokhon Ejider moton gelo hoiya re - buke byatha paiya. Bhai re bhai, shoshoker dol boro pashan kaje tar diyache proman Bekuf-nadan swarther lagiya. Lakho lakho Bangalire onyaybhabe hottya kore Mayer kole shishu mare bullet-grenade diya re - buke byatha paiya. Bhai re bhai, chere dao bhoybhiti eke onner hoye sathi Dhoro ostro Joy Bangla boliya Achen probhu doyamoy amader joy shunishchoy Baul Abdul Karime koy shokakul hoiya re - buke byatha paiya.

Related songs

More songs you may enjoy.

Patriotic

Bangla Swadhin Hoilo Re Bir Bangali Bhai

বাংলা স্বাধীন হইল রে বীর বাঙালি ভাই

Shah Abdul Karim

"বাংলা স্বাধীন হইল রে বীর বাঙালি ভাই শোষণহীন সমাজব্যবস্থা গড়ে তোলা চাই ॥ স্বাধীন হবে সুখে রবে বাংলা মায়ের সন্তান এর জন্যে দিয়েছে কত লক্ষ লক্ষ প্রাণ ॥"

Patriotic

Bolo Swadhin Bangla Moder Matribhumir Joy

বলো স্বাধীন বাংলা মোদের মাতৃভূমির জয়

Shah Abdul Karim

"বলো স্বাধীন বাংলা মোদের মাতৃভূমির জয় প্রাণপণে প্রতিজ্ঞা কর ছেড়ে দাও মরণের ভয়"

Patriotic

Salam Amar Shohid Shorone

সালাম আমার শহীদ স্মরণে

Shah Abdul Karim

"সালাম আমার শহীদ স্মরণে দেশের দাবি নিয়া দেশপ্রেমে মজিয়া প্রাণ দিলেন যে সব বীর সন্তানে ॥"

Patriotic

Februayrir Ekush Tarikhe Salam Borkoter Buke

ফেব্রুয়ারির একুশ তারিখে সালাম বরকতের বুকে

Shah Abdul Karim

"ফেব্রুয়ারির একুশ তারিখে সালাম বরকতের বুকে গুলি চালায় নিষ্ঠুর বেইমানে ॥"

Patriotic

Sabash Bangladesh

সাবাশ বাংলাদেশ

Imtiaz Ahmed

"সাবাশ বাংলাদেশ, এ পৃথিবী অবাক তাকিয়ে রয় জ্বলে পুড়ে মরে ছারখার তবু মাথা নোয়াবার নয়।।"

Patriotic

Sonar Banglar Ghore Ghore

সোনার বাংলার ঘরে ঘরে

Shah Abdul Karim

"সোনার বাংলার ঘরে ঘরে সকলে মিলিয়া জয়বাংলা বলিয়া আনন্দে হাসিয়া চলিয়া পড়ে ॥"

Discussion

Public comments for Koto Maye Kande Putrohara Hoiya Re are available on the discussion page.

View discussion