কৃষ্ণ আমার আঙিনাতে আইতে মানা করি।
মান ছাড় কিশোরী।।
যাও যাও রসরাজ এইখানে নাহি কাজ
যাও গি তোমার চন্দ্রাবলীর বাড়ি।।
চন্দ্রাবলীর বাসরেতে সারা রাইত পোহাইলায় রঙ্গে
এখন বুঝি আইছ আমার মন রাখিবারে।।
ভাবিয়া রাধারমণ বলে দয়া নি করিবায় মোরে
কেওড় খোলো রাধিক সুন্দরী।।
Discussion
Public comments for Krishna Amar Anginate Aite Mana Kori are available on the discussion page.
View discussion