কুখনে গো গিয়াছিলাম জলের লাগিয়া
আমি নিষেধ না মানিয়া, সখী গো।।
শ্যামলবরণ রূপে মন নিল হরিয়া
কি বলব তার রূপের কথা শুন মন দিয়া।।
বিজলী চটকের মতো রহিয়াছে দাঁড়াইয়া
আমার কইতে বাঁধে হিয়া, সখীগো।।
আবার আমি যাব জলে আগাম জল ফেলিয়া
দাসী হইয়া সঙ্গে যাব কুলমান ত্যেজিয়া।।
আমি না আসিব ফিরিয়া, সখী গো।
ভাইবে রাধারমণ বলে কানু রে কালিয়া।।
জল ভরিয়া গৃহে আইলাম শূন্য দেহ লইয়া
আমার প্রাণটি বান্ধা থইয়া।
Discussion
Public comments for Kukhone Go Giyachilam Joler Lagiya are available on the discussion page.
View discussion