কুঞ্জবনে রাধার মদনমোহন চলে গো
ধীর ধীর গমন।
হালিয়া ঢলিয়া পড়ে চলে না চরণ।।
চন্দ্রাবলীর কুঞ্জ হইতে করিলা গমন
শ্রীরাধার মন্দিরে গিয়া দিলা দরশন।
সিন্দুরের ইন্দুবিন্দু ললাটে চন্দন
কে খাইয়াছে কমলমধু শুকাইয়াছে চাঁদবদন
ভাইবে রাধারমণ বলে শুন সখীগণ
পুরুষ ভ্রমরা জাতি দোষ কি কারণ।।
Discussion
Public comments for Kunjabane Radhar Madanmohan Chale Go are available on the discussion page.
View discussion