Back to Library
Devotional

ললিতার কথা শুনি হাসি হাসি বিনোদিনী Lolitar Kotha Shuni Hashi Hashi Binodini

Chandidas

Read Lolitar Kotha Shuni Hashi Hashi Binodini in Bengali and Banglish transliteration.

Updated

Album

Not documented

Release

Unknown

গীতিকার
চণ্ডীদাস
Lyrics

ললিতার কথা শুনি, হাসি হাসি বিনোদিনী
কহিতে লাগিল ধনী রাই।
“আমারে ছাড়িয়া শ্যাম, মধু পুরে যাইবেন,
এ কথাত কভু শুনি নাই।।

হিয়ার মাঝারে মোর, এ ঘর মন্দিরে গো,
রতন পালঙ্ক বিছা আছে।
অনুরাগের তুলিকায়, বিছান হয়েছে তায়,
শ্যাম চাঁদ ঘুমায়ে রয়েছে।।

তোমরা যে বল শ্যাম, মধুপুরে যাইবেন,
কোন পথে বন্ধু পলাইবে।
এ বুক চিরিয়া যবে, বাহির করিয়া দিব,
তবে ত শ্যাম মধুপুরে যাবে?”

শুনিয়া রাইয়ের কথা, ললিতা চম্পকলতা,
মনে মনে ভাবিল বিস্ময়।
চণ্ডীদাসের মনে, হরষ হইল গো,
ঘুচে গেল মাথুরের ভয়।।

Read in Banglish
Lolitar kotha shuni, hashi hashi Binodini Kohite lagilo dhoni Rai. “Amare chhariya Shyam, Modhu pure jaiben, E kothato kobhu shuni nai.. Hiyar majhare mor, e ghor mondire go, Roton palonko bicha ache. Anurager tulikay, bichan hoyeche tay, Shyam chand ghumaye royeche.. Tomra je bolo Shyam, Modhupure jaiben, Kon pothe bondhu polaibe. E buk chiriya jobe, bahir koriya dibo, Tobet Shyam Modhupure jabe?” Shuniya Raiyer kotha, Lolita Chompokolota, Mone mone bhabilo bishmoy. Chondidasher mone, horosh hoilo go, Ghuche gelo Mathurer bhoy..

Related songs

More songs you may enjoy.

Devotional

Deyashini Beshe Mohale Probeshe

দেয়াশিনী বেশে মহলে প্রবেশে

Chandidas

"দেয়াশিনী বেশে, মহলে প্রবেশে, রাধিকা দেখিবার তরে। সুরক্ত চন্দন, কপালে লেপন, কুণ্ডল কাণেতে পরে।।"

Devotional

Kaliya Baron Hiron-Pidhon Jakhon Poraye Mone

কালিয়া বরণ হিরণ-পিঁধন যখন পড়য়ে মনে

Chandidas

"কালিয়া বরণ, হিরণ-পিঁধন যখন পড়য়ে মনে। মুরছি পড়িয়া,কাঁদয়ে ধরিয়া, সব সখী জনে জনে।।"

Devotional

Sahaj Achhar Sahaj Bichar Sahaj Boli Je Kay

সহজ আচার সহজ বিচার সহজ বলি যে কায়

Chandidas

"সহজ আচার, সহজ বিচার, সহজ বলি যে কায়। কেমন বরণ, কিসের গঠন, বিবরিয়া কহ তায়।।"

Reproachful

Bhalo Bhalo Kaliya Nagor

ভাল ভাল কালিয়া নাগর

Chandidas

"ভাল ভাল, কালিয়া নাগর, শুনালে ধরম কথা? পরের রমণী মজালে যখন, ধরম আছিল কোথা?"

Devotional

Jaite Jole Kodombotole Cholite Goper Nari

যাইতে জলে কদম্বতলে ছলিতে গোপের নারী

Chandidas

"যাইতে জলে, কদম্বতলে, ছলিতে গোপের নারী। কালিয়া বরণ, হিরণ পিঁধন, বাঁকিয়া রহিল ঠারি।।"

Devotional

Ramani Mohana Bilasite Mana

রমণী মোহন বিলসিতে মন হইল মরমে পুনি

Chandidas

"রমণী মোহন, বিলসিতে মন, হইল মরমে পুনি। গিয়া বৃন্দাবনে, বসিলা যতনে, রমিতে বরজধনী।।"

Discussion

Public comments for Lolitar Kotha Shuni Hashi Hashi Binodini are available on the discussion page.

View discussion