যাইতে জলে, কদম্বতলে,
ছলিতে গোপের নারী।
কালিয়া বরণ, হিরণ পিঁধন,
বাঁকিয়া রহিল ঠারি।।
মোহন মুরলী হাতে।
যে পথে যাইবে, গোপের বালা,
দাঁড়াইল সেই পথে।।
“যাও আন বাটে, গেলে এ ঘাটে,
বড়ই বাধিবে লেঠা।”
সখী কহে “নীতি, এ পথে যাই,
আজি ঠেকাইবে কেটা?”
হয় বোলা বুলি, করে ঠেলাঠেলি,
হৈল অরাজক পারা।
চণ্ডীদাস কহে, কালিয়া নাগর,
ছি ছি! লাগে মরি মোরা।
Discussion
Public comments for Jaite Jole Kodombotole Cholite Goper Nari are available on the discussion page.
View discussion