মা গো, আমি আর কি ভুলি।
চরণ যখন ধরেছি তোর মা গো,
আমি আর কি ভুলি।
(তুই) বহু জনম ঘুরিয়েছিস মা
পরিয়ে চোখে মায়ার ঠুলি॥
(তোর) পা ছেড়ে যে মোক্ষ যাচে
(তুই) বর নিয়ে যাস তাহার কাছে;
আমি যেন যুগে যুগে পাই মা প্রসাদ চরণধূলি॥
(মোরে) শিশু পেয়ে খেলনা দিয়ে রেখেছিলি মা ভুলিয়ে,
(এখন) খেলনা ফেলে কোলে নিতে
মাকে ডাকি দু-হাত তুলি॥
তোর ঐশ্বর্য যা কিছু মা
সে ভক্তগণে বিলিয়ে উমা,
ভিখারি এই সন্তানে দিস
মাতৃনামের ভিক্ষা-ঝুলি॥
Discussion
Public comments for Ma Go Ami Ar Ki Bhuli are available on the discussion page.
View discussion