মাধবী মধুপে হল মিতালী
এই বুঝি জীবনে মধু গীতালি—
জ্বলে দেখি জোনাকি, মন হল আনমনা কি ?
তাই কী বাতাস ফুলের গন্ধে ভরানো ?
তাই কী নয়ন মধুর স্বপ্নে জড়ানো ?
যদি চুপি চুপি কথা বলে মন —-
সেই কথা বলো কভু যায় শোনা কি ?
এই যে এত আলো হাসি কখনো আগে জাগেনি,
নিজেরে তো আর কোনো দিন এমন করে ভালো লাগেনি ।
ওগো পরাণের কবি মোর আজ হাতে বাঁশি তুলে নাও,
উত্সব এ লগন সুরে সুরে দাও ভরে দাও—
আজ চোখে চোখে চেয়ে সারারাত
হবে শুধু আকাশের তারা গোনা কি ?
Discussion
Public comments for Madhabi Modhupe Holo Mitali are available on the discussion page.
View discussion