Back to Library
Romantic

না বলে এসেছি, তা বলে ভেবো না Na Bole Eshechi Ta Bole Bhabo Na

Arati Mukherjee

Na Bole Eshechi Ta Bole Bhabo Na lyrics by Arati Mukherjee (1967). This page includes the original Bengali lyrics plus Banglish transliteration.

Updated March 18, 2026

Lyrics

না বলে এসেছি, তা বলে ভেবো না,
না বলে বিদায় নেবো
চলে যাই যদি, যেন হই নদী,
সাগরে হারিয়ে যাবো ।।

অন্ধ আবেগে বলতে চেয়েছি
হয় নি যে কথা বলা,
কৃষ্ণচৃড়াতে পথ ঢেকেছিল
হয় নি সে পথে চলা ।
এই নির্জনে নয়নে নয়নে
প্রেমের কবিতা ভাবো ।।

তোমাকে দেখার লুকানো আশায়
অঙ্গে গোধূলি ভরা,
শুধু বারে বারে ফিরে ফিরে চাওয়া
হৃদয় নৃত্য করা ।
লজ্জা জড়ানো, গন্ধ ছড়িয়ে
জাগতে পারি নি কুঁড়ি,
লক্ষ মরণে, মরতে চেয়েছি
সয় নি সে লুকোচুরি ।
আজ এইক্ষণে বুঝিনি গোপনে
নিজেকে আবার পাব ।।

Read in Banglish
Na bole eshechi, ta bole bhabo na, na bole biday nebo chole jai jodi, jeno hoi nodi, sagore hariye jabo. Ondho abege bolte cheyechi hoy ni je kotha bola, krishnochurate poth dhekechilo hoy ni se pothe chola. Ei nirjone noyone noyone premer kobita bhabo. Tomake dekhar lukano ashay onge godhuli bhora, shudhu bare bare phire phire chawa hridoy nrityo kora. Lojja jorano, gondho choriye jagte pari ni kuri, lokkho morone, morte cheyechi soy ni se lukochuri. Aaj eikkhone bujhini gopone nijeke abar pabo.

Related songs

More songs you may enjoy.

Nostalgic

Mone Pore Gelo Sei Godhuli Bela

মনে পড়ে গেল সেই গোধূলি বেলা

Arati Mukherjee

"মনে পড়ে গেল সেই গোধূলি বেলা শুরু হয়েছিল এই পথচলা"

Romantic

Mone Rekho More Jodi Ami Chole Jai

মনে রেখো মোরে যদি আমি চলে যাই

Arati Mukherjee

"মনে রেখো মোরে যদি আমি চলে যাই আমার হৃদয়ে যে-ছবি এঁকেছি । সে যে শুধু তোমারই, তোমারই, তোমারই ।।"

Romantic

Mori Mori Eki Lajja

মরি মরি একী লজ্জা

Arati Mukherjee

"লজ্জা! মরি মরি একী লজ্জা! ওগো তুমি না এলে যে কাঁটাতে ভরে গো আমার এ ফুলের শয্যা ।।"

Romantic

Madhabi Modhupe Holo Mitali

মাধবী মধুপে হল মিতালী

Arati Mukherjee

"মাধবী মধুপে হল মিতালী এই বুঝি জীবনে মধু গীতালি— জ্বলে দেখি জোনাকি, মন হল আনমনা কি ?"

Passionate

Jole Nebo Na Aar Thoi Pabe Na

জলে নেবো না আর থই পাবে না

Arati Mukherjee

"জলে নেবো না আর থই পাবে না থই থই করে নদী এখন যে বরষা, এ সময় এ নদীর নেই কোনো ভরসা ।।"

Romantic

Ek Boishakhe Dekha Holo Dujonar

এক বৈশাখে দেখা হলো দু’জনার

Arati Mukherjee

"এক বৈশাখে দেখা হলো দু’জনার, জোষ্টিতে হলো পরিচয় । আসছে আষাঢ় মাস, মন তাই ভাবছে কী হয় কী হয়"

Discussion

Public comments for Na Bole Eshechi Ta Bole Bhabo Na are available on the discussion page.

View discussion