মনে পড়ে গেল সেই গোধূলি বেলা
শুরু হয়েছিল এই পথচলা
আজও এই পথ দিয়ে চলি আমি একেলা
ভুলিনি তো ভুলিনি সেই গোধূলি বেলা
ঝরা বকুল সে ছিল বিছানো
সে কি কথা ছিল যে না শোনানো
ক্লান্ত চোখে ওই স্বপ্নের খেলা
ভুলিনি তো ভুলিনি সেই গোধূলি বেলা
এই গোধূলিই আনবে তো রাতকে
আমি বাড়াবো আমার দু’হাতকে
নিভবে যখন ওই আঁধার মেলা
ভুলিনি তো ভুলিনি সেই গোধূলি বেলা
Discussion
Public comments for Mone Pore Gelo Sei Godhuli Bela are available on the discussion page.
View discussion