Back to Library
Nostalgic

মালা Mala

Anjan Dutt

Mala lyrics by Anjan Dutt (1996). This page includes the original Bengali lyrics plus Banglish transliteration.

Updated March 28, 2026

Release

1996

গীতিকার
অঞ্জন দত্ত
কণ্ঠশিল্পী
অঞ্জন দত্ত
ধরণ
আধুনিক
Lyrics

তোমার জঙ্গলা পাড়ের ঢাকেশ্বরী শাড়ি
তোমার পিসিচন্দ্রের ঝুমকো কানের দুল
আজ বারোই মে তাই সকাল থেকে
জন্মদিনের তোড়া তোড়া ফুল
তোমার সানন্দার পাতা থেকে ছিঁড়ে নেয়া রেনী পার্কের সংসার
তোমার স্বামী আজ অনেক দিনের পরে তোমার ঘরে
নিয়ে হাজার বিদেশি উপহার
এই শুভ দিনে নানান কাজের ফাঁকে পড়ছে কি মনে তোমার
এই বারোই মে তুমি চলে গিয়ে ছিলে জীবন থেকে আমার।

আজ যাও তুমি কোথায় চলে রোজ রাত্তিরে মনের ভেতর ঘুমের ঘোরে
তোমার সাজানো শরীরের ভেতরে, মালা তুমি কে, তুমি কে?

তোমার কথা বলা যেন মধুবালা, তোমার হাঁটাচলা সোফিয়া লরেন;
তোমার গন্ধ ফরাসী আনায় আনায়, অভিমান অপর্না সেন;
বৃষ্টি এলে চলে যাও জেয়সালমির, শীতকালে গোডাই ক্যানাল;
দমদমে নামলে তোমারই বাড়িতে কফি খায় ইমরান খান;
তোমারই জন্য ওবেরয় ভাইদের দরজা সদাই খোলা
সাতার শেখার আলিয়াস ফ্রাসে দিনগুলি ঘেরা

তবু যাও তুমি কোথায় চলে রোজ রাত্তিরে মনের ভেতর ঘুমের ঘোরে
তোমার সাজানো শরীরের ভেতরে, মালা তুমি কে, তুমি কে?

মনে পড়ে কি সেই মৌলালির মোড় বাসস্টপে দুপুর বেলায়
মনে পড়ে কি সেই রুবি রায়ের গান শোনাতাম আমি তোমায়
দুজনেরই চোখে ছিল বাঁচার স্বপ্ন যেভাবে হোক যেমন করেই
ছিলনা যে কিছুই বেঁচার আমার গেলাম তাই যে হেরে
আজ রে ব্যান দিয়ে তুমি যতই ঢেকে রাখ চোখ লুকোতে পারবে না
এন্টালী সিনেমার পেছনের বস্তির মৌলালির মালা।

আমি জানি তুমি কোথায় যাও রোজ রাত্তিরে, মনের ভেতর ঘুমের ঘোরে
আমি দেখে ফেলেছি তোমার মনের ভেতরটাও
আমি চিনি, আমি জানি তোমাকে, তোমাকে

Read in Banglish
Tomar jongla parer Dhakeshwari shari Tomar Pishichandrer jhumko kaner dul Aj baroi May tai shokal theke Jonmodiner tora tora phul Tomar Sanondar pata theke chhire neya Rainy Parker songsar Tomar swami aj onek diner pore tomar ghore Niye hajar bideshi upohar Ei shubho dine nanan kajer phanke porchhe ki mone tomar Ei baroi May tumi chole giye chhile jibon theke amar. Aj jao tumi kothay chole roj rattire moner bhetor ghumer ghore Tomar sajano shorirer bhetore, Mala tumi ke, tumi ke? Tomar kotha bola jeno Madhubala, tomar hantachola Sophia Loren; Tomar gondho pharasi Anais Anais, obhiman Aparna Sen; Brishti ele chole jao Jaisalmer, shitkale Kodaikanal; Dumdome namle tomari barite coffee khay Imran Khan; Tomari jonno Oberoi bhaider dorja sodai khola Satar shekhar Alliance Française-e dinguli ghera Tobu jao tumi kothay chole roj rattire moner bhetor ghumer ghore Tomar sajano shorirer bhetore, Mala tumi ke, tumi ke? Mone pore ki sei Moulalir mor bus stope dupur belay Mone pore ki sei Ruby Roy-er gaan shonatam ami tomay Dujoneri chokhe chhilo banchar shopno jebhabe hok jemon korei Chhilona je kichhui bechar amar gelam tai je here Aj Ray-Ban diye tumi jotoi dheke rakho chokh lukote parbe na Entally cinemar pechhoner bostir Moulalir Mala. Ami jani tumi kothay jao roj rattire, moner bhetor ghumer ghore Ami dekhe phelechhi tomar moner bhetortao Ami chini, ami jani tomake, tomake

Related songs

More songs you may enjoy.

Melancholic

Bobby Roy

ববি রায়

Anjan Dutt

"আকাশের রং কালো হয়ে এলো বৃষ্টি নামবে এখনি জানি তবু ছেঁড়া ছাতা নিয়ে ভিজে ভিজে আমি থাকবো দাঁড়িয়ে তোমার অপেক্ষায় আরো একবার একই পথে চলে একই কথা বলে কাটবে সন্ধ্যেটা তবু রাস্তা বদলে যেও না তুমি যেও না ফেলে আমায়"

Melancholic

Brishti

বৃষ্টি

Anjan Dutt

"আমি বৃষ্টি দেখেছি, বৃষ্টির ছবি এঁকেছি আমি রোদে পুড়ে ঘুরে ঘুরে অনেক কেঁদেছি আমার আকাশ কুসুম স্বপ্ন দেখার খেলা থামেনি শুধু তুমি চলে যাবে আমি স্বপ্নেও ভাবিনি"

Nostalgic

Masher Prothom Din

মাসের প্রথম দিন

Anjan Dutt

"মাসের প্রথম দিনটা এই ধর্মতলার মোড়ে, লালচে আলো কালচে হয়ে যাওয়া অশোকা বারে, তিনটে বড় হুইস্কি, পেপসিতে নেড়ে চেড়ে, চেনা চেনা সেই চোখ, চীনে খাবার।"

Melancholic

Debolina

দেবলিনা

Anjan Dutt

"তোমার রজনীগন্ধা ধুপ-ধুনো পঁচিশে বৈশাখ তোমার ধোপদুরস্ত সংস্কৃতি তোমারই থাক হবার যা নয় কোনদিন, এখানেই থেমে যাক"

Nostalgic

Mary Anne

ম্যারী এ্যান

Anjan Dutt

"কালো সাহেবের মেয়ে ইশকুল পালিয়ে ধরতে তোমার দুটো হাত কত মার খেয়েছি"

Observational

Raju Rani Rambo

রাজু রানী র‍্যাম্বো

Anjan Dutt

"তিন রাস্তার মোড়ে তিন বন্ধু ছোটখাট তিনটে জীবন রাজু রানী র‍্যাম্বো আজকে ফুলওলা"

Discussion

Public comments for Mala are available on the discussion page.

View discussion