Back to Library
Devotional

মানুষ বানাইয়া খোদা গেল ছাপিয়া Manush Banaiya Khoda Gelo Chapiya

Rashid Uddin

Manush Banaiya Khoda Gelo Chapiya lyrics by Rashid Uddin. This page includes the original Bengali lyrics plus Banglish transliteration.

Updated March 19, 2026

Album

Single

Release

Unknown

গীতিকার
রশিদ উদ্দিন
ধরণ
বাউল
Lyrics

মানুষ বানাইয়া খোদা গেল ছাপিয়া
পায়না খুঁজিয়া দেয় না ধরা ॥
আপে সাই নিরঞ্জন, আপনি করিয়া পছন্দ
বানাইল আদম তন দেখ না তরা ॥

করিয়া বৃদ্ধি বল, আপনারই অবিকল
আগুন হওয়া মাটি জল দিয়াছে বেড়া ॥
করিল আজব কাণ্ড, বানাইয়া দেহভাণ্ড
অখণ্ড হৃদয়পিণ্ড, ভিতরে ভরা
মস্তক হইতে পাও ধরে, মানুষের ঘরে ঘরে
দুইশত ছয়টি হারে লাগাইছে জোড়া ॥

প্রথমে মস্তকে জান, হাড্ডি দিল আটখান
মুখেতে চৌদ্দটি মান, হাড়ের জোড়া ।
সাতটি হাড় ঘাড়ে বটে, পঁচিশটি হাড় বুকে মোটে
চাব্বিশটি নিয়া দিল পিঠে ইসকুরুপ মারা ॥

দুই হাতে চৌষট্টিটি কোমর হইতে ভাটি
দুই পায়ে বাষট্টি জোড়া তারা ।
এই হইল মোটামুটি, দিয়েছে হাড়ের খুঁটি ॥
নইলে কি আর এই দেহটি থাকিত খাড়া ॥

ঐ সুন্দর ঘরখনি, তিন পাতার দিয়াছে ছানি
তিন তারের গাথুনি সর্বাঙ্গ জোড়া ।
কহে কবি রশিদ উদ্দিন, কই যদি প্রতিদিন
ফুরাইত না দেহার চিন জনমভরা ॥

Read in Banglish
Manush banaiya khoda gelo chapiya Payna khunjiya dey na dhora. Ape sai niranjon, apni koriya pochondo Banailo adom ton dekh na tora. Koriya bridhhi bol, apnar-i obikol Agun haowa mati jol diyachhe bera. Korilo ajob kando, banaiya deho-bhando Okhondo hridoy-pindo, bhitore bhora. Mostok hoite pao dhore, manusher ghore ghore Duishoto choyti hare lagaichhe jora. Prothome mostoke jan, haddi dilo atkhaan Mukhete choudoti man, harer jora. Satti har ghare bote, ponchishti har buke mote Chabbishti niya dilo pithe iskuru-p mara. Dui hate chousotti-ti komor hoite bhati Dui paye bashotti jora tara. Ei hoilo motamoti, diyechhe harer khunti Noile ki aar ei dehoti thakito khara. Oi sundor ghorkhoni, tin patar diyachhe chhani Tin tarer gathuni sorbango jora. Kohe kobi Rashid Uddin, koi jodi protidin Furaito na dehar chin jonom-bhora.

Related songs

More songs you may enjoy.

Devotional

Bajao Bajao Bajao Re Mon

বাজাও বাজাও বাজাও রে মন, তিন তারের বীণা

Rashid Uddin

"বাজাও বাজাও বাজাও রে মন, তিন তারের বীণা । দিয়া রজন, বাজায় যেজন, তার বিপদ আর রবে না ॥"

Philosophical

Parghatay Ki More Manush

পাড়ঘাটায় কি মরে মানুষ

Rashid Uddin

"পাড়ঘাটায় কি মরে মানুষ পাড় ঘাটায় কি মরে? আল্লাহ নবী আদম ছফি, তিন জনাতে খেলা কারে ॥"

Philosophical

Somudrer Majhkhanete Baghe Giya Horini Dhore

সমুদ্রের মাঝেখানেতে বাঘে গিয়া হরিণী ধরে

Rashid Uddin

"সমুদ্রের মাঝেখানেতে বাঘে গিয়া হরিণী ধরে ॥ চুপ করিস না গোল করতে থাক, সজাগ হয়ে ঘুমারে। তালগাছের গোড়ায়রে মন, শকুনে গিয়া বাসা করে চৌদ্দ হাত পানির নিচে, মাঝে মাঝে আণ্ডা পাড়ে।"

Philosophical

Swabhave Sakar Manush Akar

স্বভাবে সাকার মানুষ আকার

Rashid Uddin

"স্বভাবে সাকার মানুষ আকার অভাবে অবশিষ্ট থাকবে নিরাঞ্জন । শব্দ-গন্ধ-স্পর্শ আদি রূপ-রস তার চতুর্বিংশ তত্ত্ব নিয়ে গঠিত সংসার"

Philosophical

Ma-go Ma, Jhi-go Jhi Korlam Ki Ronge

মা-গো মা, ঝি-গো ঝি করলাম কী রঙ্গে

Rashid Uddin

"মা-গো মা, ঝি-গো ঝি করলাম কী রঙ্গে ভাঙ্গা নৌকা বাইতে আইলাম গাঙ্গে ॥ গোমাই নদী নষ্ট করল ঐ না কোলা বেঙে ॥"

Devotional

Dekhbi Jodi Mohon Chobi

দেখবি যদি মোহন ছবি

Rashid Uddin

"দেখবি যদি মোহন ছবি চর্ম চোখের পর্দা খোল ভাবের দেশে চল রে মন ভাবের দেশে চল ॥ গিয়া মন তুই ভাবের ঘরে চেয়ে থাক রূপ নেহারে সজল নয়নে তারে ফটোগ্রাফে তুল।"

Discussion

Public comments for Manush Banaiya Khoda Gelo Chapiya are available on the discussion page.

View discussion