পাড়ঘাটায় কি মরে মানুষ পাড় ঘাটায় কি মরে?
আল্লাহ নবী আদম ছফি, তিন জনাতে খেলা কারে ॥
রাঙ্গা জলে ঢেউ ছুটেছে দেখ সেই সাগরে,
ঢেউয়ের ফেনা, কণা, কণা, গিয়া আকাশেতে উড়ে ॥
দশ ইন্দ্রিয় ছয় জন মাঝি লওগা বাধ্য করে
লগি বৈঠা সলা হাতে, নিয়া বাইও নৌকা ধীরে ধীরে ॥
সেই নদীর তরঙ্গ ভারি যাইয়ো না কিনারে
পাড়ের সাথে ঠেস লাগিয়া ভাঙ্গবে নৌকা জুরে জারে ॥
সপ্তসুতায় চলছে নদী চতুর্থ প্রকারে
ধারায় ধারায় উঠে পানি প্রবল জোয়ারে
অষ্টবাঁকের উজানেতে হিমালয় পাহাড়ে
সপ্তসুতায় প্রবাহিত যাইতে নিতাই এর বাজারে ॥
সপ্তসুতায় চার রঙ্গের জল বহে ধীরে ধীরে
বাউলকবি রশিদ বলে, কোন সুতাতে যাইবে সেই পাড়ে?
Discussion
Public comments for Parghatay Ki More Manush are available on the discussion page.
View discussion