মরহাবা সৈয়দে মক্কি মদনি আল-আরবি।
বাদশারও বাদশাহ নবিদের রাজা নবি॥
ছিলে মিশে আহাদে, আসিলে আহমদ হয়ে,
বাঁচাতে সৃষ্টি খোদার, এলে খোদার সনদ লয়ে;
মানুষে উদ্ধারিলে মানুষের আঘাত সয়ে;
মলিন দুনিয়ায় আনিলে তুমি সে বেহেশতি ছবি॥
পাপের জেহাদ-রণে দাঁড়াইলে তুমি একা,
নিশান ছিল হাতে ‘লা শরীক আল্লাহ্’ লেখা,
গেল দুনিয়া হতে ধুয়ে মুছে পাপের রেখা,
বহিল খুশির তুফান উদিল পুণ্যের রবি॥
Discussion
Public comments for Marhaba Saiyade Makki Madani Al-Arabi are available on the discussion page.
View discussion