Back to Library
Philosophical

মায়াপুরে পাইত্যা জাল আটকাইছে পুরুষের পাল Mayapure Paitya Jaal Atkaiche Purusher Paal

Rashid Uddin

Mayapure Paitya Jaal Atkaiche Purusher Paal lyrics by Rashid Uddin. This page includes the original Bengali lyrics plus Banglish transliteration.

Updated March 19, 2026

Album

Single

Release

Unknown

গীতিকার
রশিদ উদ্দিন
ধরণ
বাউল
Lyrics

মায়াপুরে পাইত্যা জাল আটকাইছে পুরুষের পাল
ছুটিবার আর নাইরে নাল কি হবে উপায় ॥

আছে একটি মায়ানগর আগুনে বেঁধেছে ঘর
দেখিলে পতঙ্গ নর ঝাঁপ দিতে চায়।
বেশি গরম খায় যারা অল্পেতেই মুখ পুড়া
ধনে প্রাণে হইয়া সাড়া সকলি হারায় ॥

মায়বিনী রাক্ষসিনী কিছুতেই নয় সে দোষী
যার চরণে মক্কা, কাশী, সবি পাওয়া যায়।
মায়ের চরণ ছাড়া যোগী, ঋষি আউলিয়ারা
আসা যাওয়ার রাস্তা তারার আছে বা কোথায় ॥

মায়া কি আর অমনি বটে যাহারি পায়ের খুঁটে।
শিব রয়েছে অকপটে দেখলে পরান যায়।
একমাত্র প্রেমের কারণ শ্রীকৃষ্ণ মধুসুদন।
দাসখত করিল পূরণ শ্রী রাধিকার পায় ॥

সারাদিনমান কার্য করে সন্ধ্যা সময় নিয়া ঘরে
মায়ের কাছে হাজির করে যাহা কিছু পায় ॥

যার ঘরে নাই ঘরনি হয় যদি সে বেশী ধনী
তার মালের গড়গড়ানি সহ্য হয় না গায় ॥

কেউ যদি শিন্নি মানে মায়ের পায়ে লাড়াধানে
পাও দিয়া মায় বাড়া বানে সেই দেবতার দায়।
কবি রশিদ উদ্দিন কয় মা কিন্তু দোষী নয়।
জগত খেয়ে চেয়ে রয় আরো খাইতে চায় ॥

Read in Banglish
Mayapure paitya jaal atkaiche purusher paal Chutibar aar naire naal ki hobe upay. Ache ekti mayanagor agune bedheche ghor Dekhile potongo nor jhap dite chay. Beshi gorom khay jara olpetei mukh pura Dhone prane hoiya sara sokoli haray. Mayabini rakkho-shini kichutei noy se doshi Jar chorone mokka, kashi, sobi paowa jay. Mayer choron chara jogi, rishi auliya-ra Asha jaoyar rasta tarar ache ba kothay. Maya ki aar omni bote jahari payer khute. Shib royeche okopote dekhle poran jay. Ekmatro premer karon Shrikrishno Modhusudon. Daskhot korilo puron Shri Radhikar pay. Saradinman karjo kore shondha somoy niya ghore Mayer kache hajir kore jaha kichu pay. Jar ghore nai ghoroni hoy jodi se beshi dhoni Tar maler gorgorani sojhyo hoy na gay. Keu jodi shinni mane mayer paye laradhane Pao diya may bara bane sei debotar day. Kobi Rashid Uddin koy ma kintu doshi noy. Jogot kheye cheye roy aro khaite chay.

Related songs

More songs you may enjoy.

Philosophical

Shikor Katle Bachere Gach

শিকড় কাটলে বাঁচেরে গাছ

Rashid Uddin

"শিকড় কাটলে বাঁচেরে গাছ, না কাটলে বাঁশ বুকে বসে আজব রঙ বাঁচি না হুতাসে ॥ গাছের শিকড় মধ্যভাগে, ফুল ফুটল তার চারিযোগে"

Philosophical

Shun Ore Dokandar

শুন ওরে দোকানদার

Rashid Uddin

"শুন ওরে দোকানদার, বেচাকিনায় খবরদার সভ্যতা আজ নাই রে দেশে, ঠগামি কারবার ॥ দেখিয়াছি ভবের বাও, জিনিস লইয়া ধরে পাও"

Philosophical

Swabhave Sakar Manush Akar

স্বভাবে সাকার মানুষ আকার

Rashid Uddin

"স্বভাবে সাকার মানুষ আকার অভাবে অবশিষ্ট থাকবে নিরাঞ্জন । শব্দ-গন্ধ-স্পর্শ আদি রূপ-রস তার চতুর্বিংশ তত্ত্ব নিয়ে গঠিত সংসার"

Philosophical

Bhobe Manush Bole Kare

ভবে মানুষ বলে কারে

Rashid Uddin

"ভবে মানুষ বলে কারে ॥ মাইন্সের মত এই সংসারে কেউরে নাহি পয়দা করে ॥ মানুষের হইলে পরিচয়, ভেঙ্গে যাবে সকল সংশয়।"

Mystical

Moner Kotha Loker Kache Prokash Korte Lage Bhoy

মনের কথা লোকের কাছে প্রকাশ করতে লাগে ভয়

Rashid Uddin

"মনের কথা লোকের কাছে প্রকাশ করতে লাগে ভয়। ঘোমটা দিয়ে থাকবো কত জ্বালাপোড়া নাহি সয় ॥"

Philosophical

Pinray Keno Chotpot Dekhi

পিনরায় কেন ছটপট দেখি, ওরে আমার ময়না পাখি

Rashid Uddin

"পিনরায় কেন ছটপট দেখি, ওরে আমার ময়না পাখি। দুধকলা খাওয়াইলে কত, তেও তুমি হইলে না সুখি ॥"

Discussion

Public comments for Mayapure Paitya Jaal Atkaiche Purusher Paal are available on the discussion page.

View discussion