Back to Library
Mystical

মনের কথা লোকের কাছে প্রকাশ করতে লাগে ভয় Moner Kotha Loker Kache Prokash Korte Lage Bhoy

Rashid Uddin

Moner Kotha Loker Kache Prokash Korte Lage Bhoy lyrics by Rashid Uddin. This page includes the original Bengali lyrics plus Banglish transliteration.

Updated March 19, 2026

Album

Single

Release

Unknown

গীতিকার
রশিদ উদ্দিন
ধরণ
বাউল
Lyrics

মনের কথা লোকের কাছে প্রকাশ করতে লাগে ভয়।
ঘোমটা দিয়ে থাকবো কত জ্বালাপোড়া নাহি সয় ॥

লোকসমাজে ঘুমটা দিয়া আর কতকাল থাকবো রইয়া
দেখতো একা বাহির হইয়া, হয়নি কিছু পরিচয় ॥

কারে জানি দেখিবার, মুসা গেল কোহেতুরে।
পাইল কারে চিনলো কারে দেখলো শুধু অসীময় ॥

মোহাম্মদে (সঃ) সিঁড়ি বাইয়া, ঊর্ধ্বশ্বাসে উঠলো গিয়া
খালি ময়দান পাইল শেষে দেখলো শুধু আমীময় ॥

লইয়া কত ভিক্ষার ঝুলি গেল কত পাহাড়তলী
সইয়া কত গালাগালি ঘুমটা খুলি লেঙ্গটা হয় ॥

যেদিন হতে হইলো লেংটা তাল বেতালে বাজার খেমটা,
উদাম করে দিলে ঘুমটা, লেংটা বিনা কিছুই নয়।

বাউলকবি রশিদ বলে, লাগছে গুলমাল ঘুমটার তালে,
ঘুমটা ছেড়ে লেংটা হলে আর কিছু থাকবে না ভয় ॥

Read in Banglish
Moner kotha loker kache prokash korte lage bhoy. Ghomta diye thakbo koto jalapora nahi soy ॥ Lokosamoje ghumta diya ar kotokal thakbo roiya Dekhto eka bahir hoiya, hoyni kichu porichoy ॥ Kare jani dekhibar, Musa gelo Koheture. Pailo kare chinlo kare dekhlo shudhu osimoy ॥ Mohammade (s:) siri baiya, urdhoshwashe uthlo giya Khali moydan pailo sheshe dekhlo shudhu amimoy ॥ Loiya koto bhikkhar jhuli gelo koto pahartoli Soiya koto galagali ghumta khuli lengta hoy ॥ Jedin hote hoilo lengta tal betale bajar khemta, Udam kore dile ghumta, lengta bina kichui noy. Baulkobi Rashid bole, lagche gulmal ghumtar tale, Ghumta chere lengta hole ar kichu thakbe na bhoy ॥

Related songs

More songs you may enjoy.

Philosophical

Bhobe Manush Bole Kare

ভবে মানুষ বলে কারে

Rashid Uddin

"ভবে মানুষ বলে কারে ॥ মাইন্সের মত এই সংসারে কেউরে নাহি পয়দা করে ॥ মানুষের হইলে পরিচয়, ভেঙ্গে যাবে সকল সংশয়।"

Philosophical

Pinray Keno Chotpot Dekhi

পিনরায় কেন ছটপট দেখি, ওরে আমার ময়না পাখি

Rashid Uddin

"পিনরায় কেন ছটপট দেখি, ওরে আমার ময়না পাখি। দুধকলা খাওয়াইলে কত, তেও তুমি হইলে না সুখি ॥"

Devotional

Kul Alome Sejda Diya

কুল আলমে সেজদা দিয়া, সাকারে চিন্ নিরঞ্জন

Rashid Uddin

"কুল আলমে সেজদা দিয়া, সাকারে চিন্ নিরঞ্জন নূরের তত্ত্ব, আছে সত্য, রাছুলে করেছে গোপন"

Philosophical

Shikor Katle Bachere Gach

শিকড় কাটলে বাঁচেরে গাছ

Rashid Uddin

"শিকড় কাটলে বাঁচেরে গাছ, না কাটলে বাঁশ বুকে বসে আজব রঙ বাঁচি না হুতাসে ॥ গাছের শিকড় মধ্যভাগে, ফুল ফুটল তার চারিযোগে"

Philosophical

Shun Ore Dokandar

শুন ওরে দোকানদার

Rashid Uddin

"শুন ওরে দোকানদার, বেচাকিনায় খবরদার সভ্যতা আজ নাই রে দেশে, ঠগামি কারবার ॥ দেখিয়াছি ভবের বাও, জিনিস লইয়া ধরে পাও"

Philosophical

Swabhave Sakar Manush Akar

স্বভাবে সাকার মানুষ আকার

Rashid Uddin

"স্বভাবে সাকার মানুষ আকার অভাবে অবশিষ্ট থাকবে নিরাঞ্জন । শব্দ-গন্ধ-স্পর্শ আদি রূপ-রস তার চতুর্বিংশ তত্ত্ব নিয়ে গঠিত সংসার"

Discussion

Public comments for Moner Kotha Loker Kache Prokash Korte Lage Bhoy are available on the discussion page.

View discussion