Back to Library
Devotional

মায়ের চেয়েও শান্তিময়ী মিষ্টি বেশি মেয়ের চেয়ে Mayer Cheyeo Shantimoyi

Kazi Nazrul Islam

Mayer Cheyeo Shantimoyi lyrics by Kazi Nazrul Islam (1939). This page includes the original Bengali lyrics plus Banglish transliteration.

Updated March 19, 2026

Lyrics

মায়ের চেয়েও শান্তিময়ী
মিষ্টি বেশি মেয়ের চেয়ে।
চঞ্চলা এই লীলাময়ী
মুক্তকেশী কালো মেয়ে॥

(সে মিষ্টি যত দুষ্টু তত এই কালো মেয়ে
গিরিঝরনা-সম এল ধেয়ে এই পার্বতী মেয়ে
করুণা-অমৃতধারায় ভুবন ছেয়ে রে
এল এই কালো মেয়ে॥)

মোর নন্দিনী এই আনন্দিনী
আমি সেই গরবে গরবিনি।
তার আর কী চাওয়ার আছে গো
যার অন্তরে মা আনন্দিনী
তার আর কী পাওয়ার আছে গো।
এই মা যে আমার হৃদয়-গগন
আলোর মতো আছে ছেয়ে॥

মাকে তবু চোখে চোখে রাখি
যদি কভু দেয় সে ফাঁকি
(আমি ভয়ে ভয়ে থাকি গো
এই মায়াময়ী মেয়ে নিয়ে ভয়ে ভয়ে থাকি গো
আমি বহু সাধ্য-সাধনাতে পেয়েছি এই মাকে রে
আমি কোটি জন্মের তপস্যাতে পেয়েছি এই মাকে রে।)
আমিকাঙালিনি, কোথায় রাখি
এই স্বর্গের রত্ন পেয়ে॥

Read in Banglish
Mayer cheyeo shantimoyi mishti beshi meyer cheye. chonchola ei leelamoyi muktokeshi kalo meye. (se mishti joto dushtu toto ei kalo meye girijhorna-somo elo dheye ei parbati meye koruna-omritodharay bhubon cheye re elo ei kalo meye.) mor nondini ei anondini ami sei gorobe gorobini. tar aar ki chawar ache go jar ontore ma anondini tar aar ki pawar ache go. ei ma je amar hridoy-gogon alor moto ache cheye. make tobu chokhe chokhe rakhi jodi kobhu dey se phanki (ami bhoye bhoye thaki go ei mayamoyi meye niye bhoye bhoye thaki go ami bohu saddho-sadhanate peyechi ei make re ami koti jonmer topossyate peyechi ei make re.) ami kangalini, kothay rakhi ei sworger rotno peye.

Related songs

More songs you may enjoy.

Devotional

Kendo Na Kendo Na Make Ke Boleche Kalo

কেঁদো না কেঁদো না, মাকে কে বলেছে কালো

Kazi Nazrul Islam

"কেঁদো না কেঁদো না, মাকে কে বলেছে কালো। (মা) ঈষৎ হাসিতে তোর ত্রিভুবন আলো॥ কে দিয়েছে গালি তোরে, মন্দ সে মন্দ যে বলেছে কালী তোরে, অন্ধ সে অন্ধ।"

Devotional

Ma Go Toroi Payer Nupur Baje

মা গো তোরই পায়ের নূপুর বাজে

Kazi Nazrul Islam

"মা গো তোরই পায়ের নূপুর বাজে এই বিশ্বের সকল ধ্বনির মাঝে॥ জীবের ভাষায় পাখির মধুর গানে সাগর-রোলে নদীর কলতানে"

Devotional

Mor Aghat Joto Hanbi Shyama

মোর আঘাত যত হানবি শ্যামা

Kazi Nazrul Islam

"মোর আঘাত যত হানবি শ্যামা ডাকব তত তোরে। মায়ের ভয়ে শিশু যেমন লুকায় মায়ের ক্রোড়ে॥"

Devotional

Shakter Tui Bhokto Shyama

শক্তের তুই ভক্ত শ্যামা

Kazi Nazrul Islam

"শক্তের তুই ভক্ত শ্যামা (তোরে) যায় না পাওয়া কেঁদে। (তাই) শক্তিসাধক রাখে তোরে ভক্তিডোরে বেঁধে॥"

Devotional

Shyama Mayer Kole Chore

শ্যামা মায়ের কোলে চড়ে জপি আমি শ্যামের নাম

Kazi Nazrul Islam

"শ্যামা মায়ের কোলে চড়ে জপি আমি শ্যামের নাম। মা হলেন মোর মন্ত্রগুরু ঠাকুর হলেন রাধাশ্যাম॥"

Devotional

Shyama Namer Laglo Agun

শ্যামা নামের লাগল আগুন

Kazi Nazrul Islam

"শ্যামা নামের লাগল আগুন আমার দেহ-ধূপকাঠিতে। যত জ্বালি সুবাস তত ছড়িয়ে পড়ে চারিভিতে॥"

Discussion

Public comments for Mayer Cheyeo Shantimoyi are available on the discussion page.

View discussion