পরদেশী কোথা যাও থাম গো হেথা পলাশবনের পাশে–
একটুখানি বসো মোর আঙিনায় দেখো চাঁদ উঠেছে আকাশে ।।
ঝিরিঝিরি চৈতালী বায়
আদর করিবে তব গায়
অলস আঁখির পাতা আসিবে ঢুলে মহুয়ার ফুল সুবাসে ।।
দোলনচাঁপার শাখে দোলনা বেঁধে দুলিব–
মোরা দুলিব দু’জন মিলে ;
দুটি মরালসম দোঁহে সাঁতার দেব নীল শালুকের ঝিলে ।
জোছনায় বনতরু তলে
রচিব শয়ন ফুলদলে
রাতের পাখির মত ঘুমাব দোঁহে মধুর স্বপন বিলাসে ।।
Discussion
Public comments for Pardesi Kotha Jao Thamo Go Hetha are available on the discussion page.
View discussion