Back to Library
Romantic

মেঘলা নিশি-ভোরে Meghla Nishi-Bhore

Kazi Nazrul Islam

Meghla Nishi-Bhore lyrics by Kazi Nazrul Islam (1940). This page includes the original Bengali lyrics plus Banglish transliteration.

Updated March 19, 2026

Lyrics

মেঘলা নিশি-ভোরে
মন যে কেমন করে,
তারই তরে গো, মেঘবরন যার কেশ।

বুঝি তাহারই লাগি
হয়েছে বৈরাগী
গেরুয়া-রাঙা গিরিমাটির দেশ॥

মৌরি ফুলের খেতে, মৌমাছি ওঠে মেতে,
এলিয়েছিল কেশ কি গো তার এই পথে সে যেতে।
তার ডাগর চোখের ঝিলিক লেগে রাত হয়েছে শেষ (গো)॥

শিরীষ পাতায় ঝিরিঝিরি, বাজে নূপুর তারই,
সোনার ডালে দোলে তাহার কামরাঙা-রং শাড়ি।
হয়েছে মন ভিখারি–
মন শিকারি আমি
উঠি পাহাড় চূড়ায়–
ঝরনা-জলে নামি,
কালো পাথর দেখে জাগে কার চোখের আবেশ (গো)॥

Read in Banglish
Meghla nishi-bhore Mon je kemon kore, Tari tore go, meghboron jar kesh. Bujhi tahari lagi Hoyechhe boiragi Gerua-ranga girimatir desh. Mouri phooler khete, moumachi othe mete, Eliyechhilo kesh ki go tar ei pothe se jete. Tar dagor chokher jhilik lege raat hoyechhe shesh (go). Shirish patay jhirijhiri, baje nupur tari, Sonar dale dole tahar kamranga-rong shari. Hoyechhe mon bhikhari– Mon shikari ami Uthi pahar churay– Jhorna-jole nami, Kalo pathor dekhe jage kar chokher abesh (go).

Related songs

More songs you may enjoy.

Joyful

Ranga Matir Pothe Lo Madol Baje

রাঙা মাটির পথে লো মাদল বাজে

Kazi Nazrul Islam

"রাঙা মাটির পথে লো মাদল বাজে বাজে বাঁশের বাঁশি। বাঁশি বাজে বুকের মাঝে লো, মন লাগে না কাজে লো, রইতে নারি ঘরে ওলো প্রাণ হল উদাসী লো।"

Romantic

Bhoriya Poran Shunithechi Gaan

ভরিয়া পরান শুনিতেছি গান

Kazi Nazrul Islam

"ভরিয়া পরান শুনিতেছি গান আসিবে আজি বন্ধু মোর। স্বপন মাখিয়া সোনার পাখায় আকাশে উধাও চিত-চকোর।"

Romantic

Shono O Sandhyamalati

শোনো ও সন্ধ্যামালতী

Kazi Nazrul Islam

"শোনো ও সন্ধ্যামালতী বালিকা তপতী– বেলাশেষের বাঁশি বাজে। শোনো মাধবী চাঁদের মধুর মিনতি"

Romantic

Shukla Jyotsnatithi, Phulla Pushpabithi

শুক্লা জ্যোৎস্নাতিথি, ফুল্ল পুষ্পবীথি

Kazi Nazrul Islam

"শুক্লা জ্যোৎস্নাতিথি, ফুল্ল পুষ্পবীথি, গন্ধ-বর্ণ-গীতি-আকুল উপবন চিত্ত স্বপ্নাতুর, অঙ্গ চুরচুর"

Ecstatic

Surer Dharar Pagol Jhora

সুরের ধারার পাগল-ঝোরা

Kazi Nazrul Islam

"সুরের ধারার পাগল-ঝোরা নামিল সখী মোর পরানে। যেন কাহারবায় গজল কে গায় সাকির সাথে গুল-বাগানে॥"

Playful

Holud Gadar Ful

হলুদ গাঁদার ফুল

Kazi Nazrul Islam

"হলুদ গাঁদার ফুল, রাঙা পলাশ ফুল এনে দে এনে দে নৈলে রাঁধব না, বাঁধব না চুল।"

Discussion

Public comments for Meghla Nishi-Bhore are available on the discussion page.

View discussion