মধুর সে মুখখানি কখনও কি ভোলা যায়!
জমায়ে চাঁদের সুধা, বিধি গড়েছিল তায়!
মৃদু সরলতা মাখা
তুলিতে নয়ন আঁকা;
চাহিলে করুণে, ধরা চরণে বিকোতে চায়।
অধরে সারাটি বেলা
হাসি করে চেলে খেলা;
নীরবে নিশীথে ধীরে, অঘোরে পড়ি ঘুমায়।।
যদি দুটি কথা কহে;
প্রাণে সুধানদী বহে;
নিমেষে নিখিল ধরা, মোহন সঙ্গীতময়।
Discussion
Public comments for Modhur Se Mukhkhanio Ki Bhola Jay are available on the discussion page.
View discussion