Back to Library
Devotional

ধীরে সমীরে চঞ্চল নীরে Dhire Samire Chanchal Nire

Rajanikanta Sen

Read Dhire Samire Chanchal Nire in Bengali and Banglish transliteration, from Bani.

Updated

Album
Bani
Release

1902

Lyrics

ধীরে সমীরে চঞ্চল নীরে
খেলে যবে মন্দ হিলোল
বিগলিত-কাঞ্চন সন্নিভ-শশধর
জল মাঝে খেলে মৃদু দোল।

যবে, কনক প্রভাতে নব রবি সাথে
জাগে সুষুপ্ত ধরা-
পরিমল-পুরিত কুসুমিত কাননে
পাখি গাহে সুমধুর বোল।

যবে, শ্যামল-শস্যে বিসতৃত প্রান্তর
রাজে, মোহিয়া মন প্রাণ;
সান্ধ্য-সমীরণ চুম্বিত অঞ্চল;
শীত-শিশির করে পান।

কোটি নয়ন দেহ কোটি শ্রবণ প্রভু
দেহ মোরে কোটি সুকন্ঠ;
হেরিতে, মোহন ছবি শুনিতে সে-সঙ্গীত;
Tumite তোমারি যশরোল।

Read in Banglish
Dhire somire chonchol nire Khele jobe mondo hilol Bigolito-kanchon sonnibho-shoshodhor Jol majhe khele mridu dol. Jobe, konoko probhate nobo robi sathe Jage sushupto dhora- Porimolo-purito kusumito kanone Pakhi gahe sumodhur bol. Jobe, shyamol-shoshye bistrito prantoro Raje, mohiya mon pran; Sandhya-somiron chumbito onchol; Shito-shishir kore pan. Koti noyon deho koti srabon probhu Deho more koti sukontho; Herite, mohon chhobi shunite se-shongit; Tumite tomari jashorol.

Related songs

More songs you may enjoy.

Devotional

Tomar Noyoner Aral Hote Chai Ami

তোমার নয়নের আড়াল হতে চাই আমি

Rajanikanta Sen

"তোমার নয়নের আড়াল হতে চাই আমি তোমারি ভবনে করি বাস; তোমারি তো আমি খাই পরি, তবু তোমারেই করি পরিহাস!"

Devotional

Tumi Sundar Tai Tomari Bishwa Sundar Shobhamoy

তুমি সুন্দর, তাই তোমারি বিশ্ব সুন্দর শোভাময়

Rajanikanta Sen

"তুমি সুন্দর, তাই তোমারি বিশ্ব সুন্দর শোভাময়, তুমি উজ্জ্বল তাই নিখিল-দৃশ্য নন্দন প্রভাময়।। তুমি অমৃত-বারিধি, হরি হে, তাই তোমারি ভুবন ভরি-হে-"

Devotional

Jodi Prolobhon Majhe Phele Rakho

যদি প্রলোভন মাঝে ফেলে রাখ

Rajanikanta Sen

"যদি প্রলোভন মাঝে ফেলে রাখ, তবে বিশ্ব বিজয়ী রিপুহারী রূপে, হরি, দুর্বল এ হৃদয়ে জাগ।।"

Devotional

Jagao Pathike O Je Ghume Acheton

জাগাও পথিকে, ও যে ঘুমে অচেতন

Rajanikanta Sen

"জাগাও পথিকে, ও যে ঘুমে অচেতন। বেলা যায়, বহু দুরে পান’নিকেতন।"

Devotional

Tomari Bhobone Amari Bash

তোমারি ভবনে আমারি বাস

Rajanikanta Sen

"তোমারি ভবনে আমারি বাস, তোমারি পবনে আমারি শ্বাস, তোমারি চরণে আমারি নাশ, জীবনে মরণে করিয়ো দাস।"

Devotional

Kutil Kupoth Dhoriya Dure

কুটিল কুপথ ধরিয়া দূরে

Rajanikanta Sen

"কুটিল কুপথ ধরিয়া দূরে সরিয়া আছি পড়িয়া হে; তব শান্তি সৌধ মঙ্গল কেতু আর দেখিনে, কিসে ফেলিল যেন গো আবরিয়া।"

Discussion

Public comments for Dhire Samire Chanchal Nire are available on the discussion page.

View discussion