মহুয়া ফুলের মদির বাসে,
নেশাতে নয়ন ঝিমিয়ে আসে॥
মাতাল পাপিয়া পিয়া পিয়া ডাকে,
দোলন-চাঁপার ঝুলন-শাখে,
মদালস বায়ে মন উদাসে॥
নিদালি ছাওয়া চৈতালি হাওয়া,
স্বপনের ঘোর লাগে আকাশে
মৌমাছির পাখা জড়িয়ে আসে॥
Read Mohua Phuler Modir Base in Bengali and Banglish transliteration, from Gulbagicha.
Updated
1934
মহুয়া ফুলের মদির বাসে,
নেশাতে নয়ন ঝিমিয়ে আসে॥
মাতাল পাপিয়া পিয়া পিয়া ডাকে,
দোলন-চাঁপার ঝুলন-শাখে,
মদালস বায়ে মন উদাসে॥
নিদালি ছাওয়া চৈতালি হাওয়া,
স্বপনের ঘোর লাগে আকাশে
মৌমাছির পাখা জড়িয়ে আসে॥
More songs you may enjoy.
রাঙা মাটির পথে লো মাদল বাজে
Kazi Nazrul Islam
"রাঙা মাটির পথে লো মাদল বাজে বাজে বাঁশের বাঁশি। বাঁশি বাজে বুকের মাঝে লো, মন লাগে না কাজে লো, রইতে নারি ঘরে ওলো প্রাণ হল উদাসী লো।"
ভরিয়া পরান শুনিতেছি গান
Kazi Nazrul Islam
"ভরিয়া পরান শুনিতেছি গান আসিবে আজি বন্ধু মোর। স্বপন মাখিয়া সোনার পাখায় আকাশে উধাও চিত-চকোর।"
শোনো ও সন্ধ্যামালতী
Kazi Nazrul Islam
"শোনো ও সন্ধ্যামালতী বালিকা তপতী– বেলাশেষের বাঁশি বাজে। শোনো মাধবী চাঁদের মধুর মিনতি"
শুক্লা জ্যোৎস্নাতিথি, ফুল্ল পুষ্পবীথি
Kazi Nazrul Islam
"শুক্লা জ্যোৎস্নাতিথি, ফুল্ল পুষ্পবীথি, গন্ধ-বর্ণ-গীতি-আকুল উপবন চিত্ত স্বপ্নাতুর, অঙ্গ চুরচুর"
সুরের ধারার পাগল-ঝোরা
Kazi Nazrul Islam
"সুরের ধারার পাগল-ঝোরা নামিল সখী মোর পরানে। যেন কাহারবায় গজল কে গায় সাকির সাথে গুল-বাগানে॥"
হলুদ গাঁদার ফুল
Kazi Nazrul Islam
"হলুদ গাঁদার ফুল, রাঙা পলাশ ফুল এনে দে এনে দে নৈলে রাঁধব না, বাঁধব না চুল।"
Discussion
Public comments for Mohua Phuler Modir Base are available on the discussion page.
View discussion