Back to Library
Nature-inspired

পাষাণ-গিরির বাঁধন টুটে Pashan-Girir Badhon Tute

Kazi Nazrul Islam

Pashan-Girir Badhon Tute lyrics by Kazi Nazrul Islam (1933). This page includes the original Bengali lyrics plus Banglish transliteration.

Updated March 18, 2026

Lyrics

পাষাণ-গিরির বাঁধন টুটে
নির্ঝরিণী আয় নেমে আয়।
ডাকছে উদার নীল পারাবার
আয় তটিনী আয় নেমে আয়॥

বেলাভূমে আছড়ে পড়ে
কাঁদছে সাগর তোরই তরে,
তরঙ্গেরই নূপুর পরে
জল-নটিনি আয় নেমে আয়॥

দুই ধারে তোর জল ছিটিয়ে
ফুল ফুটিয়ে আয় নেমে আয়,
শ্যামল তৃণে চঞ্চল অঞ্চল লুটিয়ে
আয় নেমে আয়॥

সজল যে তোর চোখের চাওয়ায়
সাগর জলে জোয়ার জাগায় –
সেই নয়নের স্বপন দিয়ে
বনহরিণী আয় নেমে আয়॥

Read in Banglish
Pashan-girir badhon tute Nirjhorini ay neme ay. Dakche udar nil parabar Ay totini ay neme ay. Belabhume achre pore Kadche sagor tori tore, Torongeri nupur pore Jol-notini ay neme ay. Dui dhare tor jol chitiye Ful futiye ay neme ay, Shyamol trine chonchol onchol lutiye Ay neme ay. Sojol je tor chokher chaoyay Sagor jole joar jagay – Sei noyoner shopon diye Bonhorini ay neme ay.

Related songs

More songs you may enjoy.

Rhythmic

Chhonder Bonna

ছন্দের বন্যা

Kazi Nazrul Islam

"ছন্দের বন্যা হরিণী অরণ্যা নাচে গিরিকন্যা চঞ্চল ঝরনা। নন্দনপথ-ভোলা চন্দনবর্ণা॥"

Nature

Shiulitolay Bhorbelay

শিউলিতলায় ভোরবেলায়

Kazi Nazrul Islam

"শিউলিতলায় ভোরবেলায় কুসুম কুড়ায় পল্লি-বালা। শেফালি পুলকে ঝরে পড়ে মুখে খোঁপাতে চিবুকে আবেশ-উতলা॥"

Romantic

Mohua Phuler Modir Base

মহুয়া ফুলের মদির বাসে

Kazi Nazrul Islam

"মহুয়া ফুলের মদির বাসে, নেশাতে নয়ন ঝিমিয়ে আসে॥ মাতাল পাপিয়া পিয়া পিয়া ডাকে,"

Romantic

Piya Papiya Piya Bole

পিয়া পাপিয়া পিয়া বোলে

Kazi Nazrul Islam

"পিয়া পাপিয়া পিয়া বোলে। ‘পিউ পিউ পিউ কাঁহা’ পাপিয়া পিয়া বোলে॥"

Joyful

Ranga Matir Pothe Lo Madol Baje

রাঙা মাটির পথে লো মাদল বাজে

Kazi Nazrul Islam

"রাঙা মাটির পথে লো মাদল বাজে বাজে বাঁশের বাঁশি। বাঁশি বাজে বুকের মাঝে লো, মন লাগে না কাজে লো, রইতে নারি ঘরে ওলো প্রাণ হল উদাসী লো।"

Romantic

Bhoriya Poran Shunithechi Gaan

ভরিয়া পরান শুনিতেছি গান

Kazi Nazrul Islam

"ভরিয়া পরান শুনিতেছি গান আসিবে আজি বন্ধু মোর। স্বপন মাখিয়া সোনার পাখায় আকাশে উধাও চিত-চকোর।"

Discussion

Public comments for Pashan-Girir Badhon Tute are available on the discussion page.

View discussion