তোমার আকাশে উঠেছিনু চাঁদ Tomar Akashe Uthechhinu Chand

তোমার আকাশে উঠেছিনু চাঁদ
ডুবিয়া যাই এখন।
দিনের আলোকে ভুলিয়ো তোমার
রাতের দুঃস্বপন॥

তুমি সুখে থাকো, আমি চলে যাই,
তোমারে চাহিয়া ব্যথা যেন পাই,
জনমে জনমে এই শুধু চাই
না-ই যদি পাই মন॥

ভয় নাই রানি, রেখে গেনু শুধু
চোখের জলের লেখা,
জলের লিখন শুকাবে প্রভাতে
আমি চলে যাব একা।

ঊর্ধ্বে তোমার প্রহরী দেবতা,
মধ্যে দাঁড়ায়ে তুমি ব্যথাহতা,
পায়ের তলার দৈত্যের কথা
ভুলিতে কতক্ষণ॥

বাংলিশ/Banglish

Tomar akashe uthechhinu chand Dubiya jai ekhon. Diner aloke bhuliyo tomar Rater dusshopon. Tumi sukhe thako, ami chole jai, Tomare chahiya byatha jeno pai, Jonome jonome ei shudhu chai Na-i jodi pai mon. Bhoy nai rani, rekhe genu shudhu Chokher joler lekha, Joler likhon shukabe probhate Ami chole jabo eka. Urdhwe tomar prohori debota, Modhye daraye tumi byathahota, Payer tolar doityer kotha Bhulite kotokhon.

Discussion

Public comments for Tomar Akashe Uthechhinu Chand are available on the discussion page.

View discussion