মন মোর মেঘের সঙ্গী
উড়ে চলে দিগ্ দিগন্তের পানে
নিঃসীম শূন্যে
শ্রাবন বর্ষণ সঙ্গীতে
রিমিঝিম রিমিঝিম রিমিঝিম।
মন মোর হংস বলাকার পাখায় যায় উড়ে
ক্বচিৎ ক্বচিৎ চকিত তড়িৎ আলোকে,
ঝঞ্জন মঞ্জীর বাজায় ঝঞ্ঝা
রুদ্র আনন্দে
কলো-কলো কলমন্দ্রে নির্ঝরিণী
ডাক দেয় প্রলয়-আহ্বানে।
মন মোর মেঘের সঙ্গী
উড়ে চলে দিগ্ দিগন্তের পানে
নিঃসীম শূন্যে
শ্রাবন বর্ষণ সঙ্গীতে
রিমিঝিম রিমিঝিম রিমিঝিম।
বায়ু বহে পূর্ব সমুদ্র হতে
উচ্ছল ছলো-ছলো তটিনী তরঙ্গে,
মন মোর ধায় তারই মত্ত প্রবাহে
তাল-তমাল অরণ্যে,
মন মোর ধায় তারই মত্ত প্রবাহে
তাল-তমাল অরণ্যে,
ক্ষুব্ধ শাখার আন্দোলনে।
মন মোর মেঘের সঙ্গী
উড়ে চলে দিগ্ দিগন্তের পানে
নিঃসীম শূন্যে
শ্রাবন বর্ষণ সঙ্গীতে
রিমিঝিম রিমিঝিম রিমিঝিম।
Discussion
Public comments for Mon Mor Megher Sangi are available on the discussion page.
View discussion