মৌ বনে আজ মৌ জমেছে
বৌ-কথা-কও ডাকে,
মৌমাছিরা আর কি দূরে থাকে ।
ছন্দভরা গন্ধঝরা এ এক নতুন বেলায়
আমারে আজ কে আর ধরে রাখে ।।
নতুন নতুন সুরে পাখিরা গায়
নতুন নতুন ফুলে রং ভরে যায়
তাদের ঘিরে প্রজাপতি পাখায় স্বপ্ন আঁকে ।।
নতুন নতুন খুশি হৃদয়ে পাই
নতুন নতুন পথে আজ কোথা যাই
উঁকি দিল সূর্যসোনা ভাঙা মেঘের ফাঁকে,
আর নতুন কিছু পাব এবার জীবন পথের বাঁকে ।।
Discussion
Public comments for Mou Bone Aj Mou Jomeche are available on the discussion page.
View discussion