মনের দুঃখ রইল মনে, আমার এ দেশে দরদি নাই,
সই গো বন্ধুরে যদি পাই।।
সই গো সই তোমার পিরিতের জন্য পুড়ে হইলাম ভস্ম ছাঁই,
আন ত কাটারী ছুরি বুক চিরি তোমারে দেখাই।
সই গো সই জন্মিয়া কেন না মরিলাম, বেঁচে আর সাধ নাই,
ক্ষুধা তৃষ্ণা নাই মনেতে চক্ষে আর নিদ্রা নাই।
সইগো সই তোমার পিরিতের জন্য ছাড়িলাম বাপ মাই
আমি ডাকি প্রাণবন্ধুরে বন্ধের বুঝি দয়া নাই?
ভাবিয়া রাধারমণ বলে ও দেশে দরদি নাই;
অন্তিমকালে দয়াল গুরু চরণতলে দিও ঠাঁই।
Discussion
Public comments for Moner Dukhu Roilo Mone are available on the discussion page.
View discussion