Back to Library
Devotional

মরুর ধূলি উঠল রেঙে রঙিন গোলাপ-রাগে Morur Dhuli Uthlo Renge

Kazi Nazrul Islam

Morur Dhuli Uthlo Renge lyrics by Kazi Nazrul Islam (1939). This page includes the original Bengali lyrics plus Banglish transliteration.

Updated March 19, 2026

Album

Single

Release

1939

Lyrics

মরুর ধূলি উঠল রেঙে রঙিন গোলাপ-রাগে।
বুলবুলিরা উঠল গেয়ে মক্কার গুলবাগে॥

খোদার প্রেমের কোন দিওয়ানা
দ্বারে দ্বারে দেয় রে হানা,
নবীন আশার আলো পেয়ে ঘুমন্ত সব জাগে॥

এ কোন তরুণ প্রেমিক এল কাবার অঙ্গনে,
সবুজ পাতার নিশান দোলায় শুকনো খেজুর বনে॥

এল নব দ্বীনের নকিব
চির-চাওয়া খোদার হবিব,
নিখিল পাপী তাপী যাঁহার পায়ের পরশ মাগে॥

Read in Banglish
Morur dhuli uthlo renge rongin golap-rage. Bulbulira uthlo geye Mokkar gulbage. Khodar premer kon diwana Dware dware dey re hana, Nobin ashar alo peye ghumonto sob jage. E kon torun premik elo Kabar ongone, Sobuj patar nishan dolay shukno khejur bone. Elo nobo diner nokib Chiro-chawa khodar hobib, Nikhil papi tapi jahar payer porosh mage.

Related songs

More songs you may enjoy.

Joyful

Eid Mubarak Hok Aji

ঈদ মোবারক হোক আজি

Kazi Nazrul Islam

"ঈদ মোবারক হোক আজি ঈদ মোবারক হোক! সব ঘরে পঁহুচুক এ ঈদের চাঁদের আলোক।।"

Devotional

Je Allah Katha Shone

যে আল্লাহ কথা শোনে তারি কথা শোনে লোকে

Kazi Nazrul Islam

"যে আল্লাহ কথা শোনে তারি কথা শোনে লোকে। আল্লাহ নূর যে দেখেছে পথ পায় লোক তার আলোকে।।"

Devotional

Je Rasul Bolte Noyon Jhore

যে রসুল বলতে নয়ন ঝরে

Kazi Nazrul Islam

"যে রসুল বলতে নয়ন ঝরে সেই রসুলের প্রেমিক আমি। চাহে আমার হৃদয়-লায়লী সে মজনুরে দিবস-যামী।।"

Devotional

Jedin Roj Hashore Korte Bichar

যেদিন রোজ হাশরে করতে বিচার

Kazi Nazrul Islam

"যেদিন রোজ হাশরে করতে বিচার তুমি হবে কাজী, সেদিন তোমার দিদার আমি পাব কি আল্লাজী।।"

Devotional

Rakhisne Dhoriya More

রাখিসনে ধরিয়া মোরে

Kazi Nazrul Islam

"রাখিসনে ধরিয়া মোরে, ডেকেছে মদিনা আমায়। আরফাত-ময়দান হতে তারই তকবীর শোনা যায়॥"

Devotional

Bokkhe Amar Kabar Chobi

বক্ষে আমার কাবার ছবি

Kazi Nazrul Islam

"বক্ষে আমার কাবার ছবি, চক্ষে মোহাম্মদ রসুল। শিরোপরি মোর খোদার আরশ্, গাই তারই গান পথ-বেভুল॥"

Discussion

Public comments for Morur Dhuli Uthlo Renge are available on the discussion page.

View discussion