Back to Library
Dreamy

ঝাউয়ের পাতা ঝিরঝিরিয়ে Jhauyer Pata Jhirjhiriye

Hemanta Mukherjee

Jhauyer Pata Jhirjhiriye lyrics by Hemanta Mukherjee (1958). This page includes the original Bengali lyrics plus Banglish transliteration.

Updated March 16, 2026

Album

Single

Release

1958

ধরণ
আধুনিক
Lyrics

ঝাউয়ের পাতা ঝিরঝিরিয়ে
ঘুমপাড়ানি গান গায়।
তাই না শুনে ঘুম নেমেছে
না জানি কার নয়ন ছায়।

চমকে ওঠে হলদে দুপুর একটি ঘুঘুর গানে
আর বাতাসের ঐ শীর্ণকায় বৈঠা কারা টানে
যেন সময় নিয়ে কাড়াকাড়ি
মাল্লারা সব পাল্লা দিতে চায়।

হঠাৎ যদি যাই হারিয়ে
হায় তারপরে কি হবে।
সেই ঘুমের দেশে মন ছাড়া আর
কেই বা সাথে রবে।।

নিঝুম বেলার এই যে প্রহর স্বপ্ন দেখে কাটে
আর রাজার কুমার ছোটায় ঘোড়া তেপান্তরের মাঠে
আর ফুলের বনে ভ্রমরা যত।
গুনগুনিয়ে ঝুমঝুমি বাজায়।

Read in Banglish
Jhauyer pata jhirjhiriye ghumpadani gaan gaay. Tai na sune ghum nemechhe na jani kar noyon chhay. Chomke othe holde dupur ekti ghughur gaane ar bataser oi shirnokai boitha kara tane jeno somoy niye kadakadi mallara sob palla dite chay. Hothat jodi jai hariye hay tarpore ki hobe. Sei ghumer deshe mon chhara ar kei ba sathe robe.. Nijhum belar ei je prohor shopno dekhe kate ar rajar kumar chhotay ghora tepantorer mathe ar phuler bone bhomra joto. Gunguniye jhumjhumi bajay.

Related songs

More songs you may enjoy.

Joyful

Mou Bone Aj Mou Jomeche

মৌ বনে আজ মৌ জমেছে

Hemanta Mukherjee

"মৌ বনে আজ মৌ জমেছে বৌ-কথা-কও ডাকে, মৌমাছিরা আর কি দূরে থাকে ।"

Romantic

Pardesi Kotha Jao Thamo Go Hetha

পরদেশী কোথা যাও থাম গো হেথা পলাশবনের পাশে

Hemanta Mukherjee

"পরদেশী কোথা যাও থাম গো হেথা পলাশবনের পাশে– একটুখানি বসো মোর আঙিনায় দেখো চাঁদ উঠেছে আকাশে ।।"

Poetic

Koto Raginir Bhul Bhangate

কত রাগিণীর ভুল ভাঙাতে

Hemanta Mukherjee

"কত রাগিণীর ভুল ভাঙাতে বাঁশি ভরে গেছে আঘাতে, প্রজাপতি পেল যে ব্যথা কাঁটাবনে ফুল জাগাতে"

Romantic

Satti Tarar Ei Timir

সাতটি তারার এই তিমির

Hemanta Mukherjee

"সাতটি তারার এই তিমির একটি প্রেমের শান্ত নীড় আজ আকাশে নেই ভাবনা চন্দ্রকলায় ছন্দনীড়।।"

Inspirational

Surjer Moto Shashwato Hok Prithibir Itihas

সূর্যের মতো শাশ্বত হোক পৃথিবীর ইতিহাস

Hemanta Mukherjee

"সূর্যের মতো শাশ্বত হোক পৃথিবীর ইতিহাস সাগরের মত নির্মল হোক জীবনের বিশ্বাস ।। মিলন অভয় বাণী"

Philosophical

Neel Akasher Niche Ei Prithibi

নীল আকাশের নিচে এই পৃথিবী

Hemanta Mukherjee

"নীল আকাশের নিচে এই পৃথিবী আর পৃথিবীর পরে ওই নীল আকাশ, তুমি দেখেছো কি?"

Discussion

Public comments for Jhauyer Pata Jhirjhiriye are available on the discussion page.

View discussion