না ছিল আসমান জমি আগুন হাওয়া মাটি পানি
বেদ বেদান্ত শাস্ত্র এই যে ধর্মের কোরানখানি ॥
নির্বিকল্প নিরাকারে অখণ্ড মণ্ডলাকারে
ছিলেন প্রভু একশ্বরে নাহি সঙ্গিনী ॥
আপন কুদ্রতের জোরে, এস্কের আগুনে পুড়ে
হা নামে করছে ধ্বনি ॥
হা-নামে ছিল হাহাকার সঙ্গেতে কেউ না ছিল তার
এস্কের আগুন অঙ্গার হইলেন আপনি ।
চতুর্দিকে হা-শব্দ, বাজিতে লাগিল বাদ্য,
হায় দয়াল চান গুণমণি ॥
হা, হে দুই মিশল যখন, উদয় হইল পাক নিরঞ্জন
সৃজিবে বলিয়া আদম কইলেন তখনি ।
হুয়েতে আসিয়া পরে, আপনি সাই আসন করে
রাব্বে কুল কাদের গনি ॥
হুয়েতে হু ভাবের জন্ম, আপনি করেন আপনার কর্ম্ম
কি বলব তার নিগূঢ় মর্ম ভাবতেছি দিনরজনী।
হু ভাবেতে বিম্ব তৈয়ার, তিন শব্দ গেল তারি মাঝার,
বলব কি আর রইল গোপনী ॥
হায়েতে আপনি সামাদ, হে তে হইলেন মোহাম্মদ
হু-য়েতে আদম বুনিয়াদ এক সুতার গাঁথুনি ।
হু-য়েতে আওয়াজ তখন, উঠতে থাকে ঘনার ঘন
ফুটল একটি নূরের রৌশনি ॥
সেই নুরের আলো ছড়া উপড়ে কাল শেওলা খাড়া
সেই নুরে ফাতেমার চেহারা হায়রে গুলবদনি ।
বিম্ব মিশিয়া গেল, অঙ্গের চারখান গয়না হইল
ডাকল তারা মা-জননী ॥
রশিদ বলে এ সংসারে চিনল না কেউ আপনারে
দিন গেল ঘুরে ফিরে কাঁধে লইয়া কুলুর ঘানি ।
এসে মানুষ ভর ধরায়, মইল শুধু পেটের জ্বালায়
গলায় ফাঁসি কাল রমণী ॥
Discussion
Public comments for Na Chhilo Asman Jomi Agun Haowa Mati Pani are available on the discussion page.
View discussion