Back to Library
Mystical

প্রেমের বাজারে যাইতে কয়জন পারে Premer Bajare Jaite Koyjon Pare

Rashid Uddin

Premer Bajare Jaite Koyjon Pare lyrics by Rashid Uddin. This page includes the original Bengali lyrics plus Banglish transliteration.

Updated March 18, 2026

Album

Single

Release

Unknown

গীতিকার
রশিদ উদ্দিন
ধরণ
বাউল
Lyrics

প্রেমের বাজারে যাইতে কয়জন পারে
কিনতে গেলে জিনিস বড় দর ॥
চাঁদের মেলা চাঁদের খেলা চাঁদের বিকিকিনি ৷
মাসেতে তিনদিন জমে সেই বাজারখানি
যে কিনিল হইল ধনী, অন্ধকারে দেখল চাঁদের পসর ॥

অমাবস্যা প্রতিপদ লাগে বারমাস,
তৃতীয়া পর্যন্ত মানুষ থাকে উপবাস ।
অমাবস্যার সময় জাননি বিষয়, চন্দ্র উদয় কোন দেশে ভিতর ॥

ঐ যে চান্দের গায় কাল চিহ্ন দেখা যায়
বুরাক লইয়া দাঁড়াইয়া ছিলেন নবী মোস্তফায় ।
নবী মেরাজ যাইতে ঐ শূন্যপথে দাঁড়াইয়া ছিলেন চান্দের উপর ॥

অমাবস্যায় নিগুম থাকে অটল নদীর জল
সাধু যারা পাতিয়াছে চন্দ্র ধরার কল ॥
গভীর জলের তলে, দীপ্তি মানিক জলে, রাখনি কেউ তার খবর ॥

রশিদ উদ্দিন ঘুরতে ঘুরতে হাতে নিয়া ডাল
নদীর পাড়ে বসে আছে ধরিয়া বহুকাল ।
কামকামিনী ঘটাইল জঞ্জাল নাও ডুবাইল কামসাগর ॥

Read in Banglish
Premer bajare jaite koyjon pare kinte gele jinis boro dor . Chander mela chander khela chander bikikini . Masete tindia jome sei bajarkhani je kinilo hoilo dhoni, ondhokare dekhlo chander posor . Amoboshya protipod lage barmas, tritiya porjonto manush thake upobas . Amoboshyar somoy janoni bishoy, chondro udoy kon deshe bhitor . Oi je chander gay kalo chinho dekha jay burak loiya daraiya chilen nobi mostofay . Nobi meraj jaite oi shunnopothe daraiya chilen chander upor . Amoboshyay nigum thake otol nodir jol sadhu jara patiyache chondro dhorar kol . Gobhir joler tole, dipti manik jwole, rakhoni keu tar khobor . Rashid Uddin ghurte ghurte hate niya dal nodir pare bose ache dhoriya bohukal . Kamkamini ghotailo jonjal nao dubailo kamsagor .

Related songs

More songs you may enjoy.

Philosophical

Shikor Katle Bachere Gach

শিকড় কাটলে বাঁচেরে গাছ

Rashid Uddin

"শিকড় কাটলে বাঁচেরে গাছ, না কাটলে বাঁশ বুকে বসে আজব রঙ বাঁচি না হুতাসে ॥ গাছের শিকড় মধ্যভাগে, ফুল ফুটল তার চারিযোগে"

Philosophical

Shun Ore Dokandar

শুন ওরে দোকানদার

Rashid Uddin

"শুন ওরে দোকানদার, বেচাকিনায় খবরদার সভ্যতা আজ নাই রে দেশে, ঠগামি কারবার ॥ দেখিয়াছি ভবের বাও, জিনিস লইয়া ধরে পাও"

Philosophical

Swabhave Sakar Manush Akar

স্বভাবে সাকার মানুষ আকার

Rashid Uddin

"স্বভাবে সাকার মানুষ আকার অভাবে অবশিষ্ট থাকবে নিরাঞ্জন । শব্দ-গন্ধ-স্পর্শ আদি রূপ-রস তার চতুর্বিংশ তত্ত্ব নিয়ে গঠিত সংসার"

Philosophical

Bhobe Manush Bole Kare

ভবে মানুষ বলে কারে

Rashid Uddin

"ভবে মানুষ বলে কারে ॥ মাইন্সের মত এই সংসারে কেউরে নাহি পয়দা করে ॥ মানুষের হইলে পরিচয়, ভেঙ্গে যাবে সকল সংশয়।"

Philosophical

Mayapure Paitya Jaal Atkaiche Purusher Paal

মায়াপুরে পাইত্যা জাল আটকাইছে পুরুষের পাল

Rashid Uddin

"মায়াপুরে পাইত্যা জাল আটকাইছে পুরুষের পাল ছুটিবার আর নাইরে নাল কি হবে উপায় ॥ আছে একটি মায়ানগর আগুনে বেঁধেছে ঘর দেখিলে পতঙ্গ নর ঝাঁপ দিতে চায়।"

Mystical

Moner Kotha Loker Kache Prokash Korte Lage Bhoy

মনের কথা লোকের কাছে প্রকাশ করতে লাগে ভয়

Rashid Uddin

"মনের কথা লোকের কাছে প্রকাশ করতে লাগে ভয়। ঘোমটা দিয়ে থাকবো কত জ্বালাপোড়া নাহি সয় ॥"

Discussion

Public comments for Premer Bajare Jaite Koyjon Pare are available on the discussion page.

View discussion