নাচ্‌ শ্যামা, তালে তালে Nach Shyama Tale Tale

নাচ্‌ শ্যামা, তালে তালে ।।
রুনু রুনু ঝুনু বাজিছে নূপুর, মৃদু মৃদু মধু উঠে গীতসুর,
বলয়ে বলয়ে বাজে ঝিনি ঝিনি, তালে তালে উঠে করতালিধ্বনি—
নাচ্‌ শ্যামা, নাচ্‌ তবে ।।

নিরালয় তোর বনের মাঝে সেথা কি এমন নূপুর বাজে !
এমন মধুর গান ? এমন মধুর তান ?
কমলকরের করতালি হেন দেখিতে পেতিস কবে ?—
নাচ্‌ শ্যামা, নাচ্‌ তবে ।।

বাংলিশ/Banglish

Nach Shyama, tale tale. Runu runu jhunu bajiche nupur, mridu mridu madhu uthe gitasur, baloye baloye baje jhini jhini, tale tale uthe korotalidhoni— Nach Shyama, nach tobe. Niraloy tor boner majhe setha ki emon nupur baje! Emon modhur gaan? Emon modhur tan? Komolokorer korotali heno dekhite petis kobe?— Nach Shyama, nach tobe.

Discussion

Public comments for Nach Shyama Tale Tale are available on the discussion page.

View discussion