Back to Library
Humorous

নাচে মাড়োয়ার লালা Nache Marowar Lala

Kazi Nazrul Islam

Read Nache Marowar Lala in Bengali and Banglish transliteration.

Updated

Album

Not documented

Release

Unknown

Lyrics

নাচে মাড়োয়ার লালা
নাচে তাকিয়া।
(নাচে) ভোঁদড় হিন্দোলে
ঝোপে থাকিয়া॥

পায়জামা পরে যেন
নাচে গান্ডার,
নাচে সাড়ে পাঁচ মনি
ভুঁড়ি পাণ্ডার!

গঙ্গার ঢেউ নাচে,
বয়া ঝাঁকিয়া।
গামা নাচে, ধামা নাচে,
মুটকি নাচে,
জামা পরে ভল্লুক
নাচিছে গাছে!

ঝগড়েটে বামা নাচে
থিয়া তাথিয়া॥

ছোটো মিয়াঁ ‘বড়ো মিয়াঁ’
বলি কোলা ব্যাং
বৃষ্টিতে নাচে, নাড়ি
নড়বড় ঠ্যাং!
(নাচে) গুজরাতি হাতি
কর্দম মাখিয়া॥

Read in Banglish
Nache marowar lala nache takiya. (Nache) bhondor hindole jhope thakiya. Pyajama pore jeno nache gandar, nache sare panch moni bhuri pandar! Gangar dheu nache, boya jhakiya. Gama nache, dhama nache, mutki nache, jama pore bhollyuk nachiche gache! Jhagrete bama nache thiya tathiya. Choto miyan 'boro miyan' boli kola bang brishtite nache, nari norbor thang! (Nache) gujrati hati kordom makhiya.

Related songs

More songs you may enjoy.

Satirical

Saheb O Mosaheb

সাহেব ও মোসাহেব

Kazi Nazrul Islam

"সাহেব কহেন, ‘চমৎকার! সে চমৎকার!’ মোসাহেব বলে ‘চমৎকার সে হতেই হবে যে! হুজুরের মতে অমত কার?’"

Humorous

Buker Bhitor Jolche Agun

বুকের ভিতর জ্বলছে আগুন

Kazi Nazrul Islam

"বুকের ভিতর জ্বলছে আগুন দমকল ডাক ওলো সই। শিগগির ফোন কর বঁধুরে নইলে পুড়ে ভস্ম হই॥"

Humorous

Priyar Cheye Shali Bhalo

প্রিয়ার চেয়ে শালি ভালো

Kazi Nazrul Islam

"প্রিয়ার চেয়ে শালি ভালো, বাবার চেয়ে মামা। ডাইনের চেয়ে ডুগি ভালো অর্থাৎ কিনা বামা॥"

Humorous

Chayer Piyasi Pipashito Chito

চায়ের পিয়াসি পিপাসিত চিত আমরা চাতক-দল

Kazi Nazrul Islam

"চায়ের পিয়াসি পিপাসিত চিত আমরা চাতক-দল। দেবতারা কন সোমরস যারে সে এই গরম জল। চায়ের প্রসাদে চার্বাক ঋষি বাক-রণে হল পাশ, চা নাহি পেয়ে চার-পেয়ে জীব চর্বণ করে ঘাস।"

Joyful

Ranga Matir Pothe Lo Madol Baje

রাঙা মাটির পথে লো মাদল বাজে

Kazi Nazrul Islam

"রাঙা মাটির পথে লো মাদল বাজে বাজে বাঁশের বাঁশি। বাঁশি বাজে বুকের মাঝে লো, মন লাগে না কাজে লো, রইতে নারি ঘরে ওলো প্রাণ হল উদাসী লো।"

Romantic

Ghore Jodi Ele Priyo

ঘরে যদি এলে প্রিয়

Kazi Nazrul Islam

"ঘরে যদি এলে প্রিয় নাও একটি খোঁপার ফুল। আমার চোখের দিকে চেয়ে ভেঙে দাও মনের ভুল॥"

Discussion

Public comments for Nache Marowar Lala are available on the discussion page.

View discussion