Back to Library
Melancholic

নাহি কেহ আমার ব্যথার সাথি Nahi Keho Amar Bethar Sathi

Kazi Nazrul Islam

Nahi Keho Amar Bethar Sathi lyrics by Kazi Nazrul Islam (1933). This page includes the original Bengali lyrics plus Banglish transliteration.

Updated March 18, 2026

Album

Single

Release

1933

কণ্ঠশিল্পী
রাজলক্ষ্মী দেবী
Lyrics

নাহি কেহ আমার ব্যথার সাথি।
জ্বলি পিলসুজে একা মোমের বাতি॥
পতঙ্গ সুখী, পুড়ে এক নিমেষে,
পুড়িয়া মরি আমি সারা রাতি॥

আসে যে সুখের দিনে বন্ধুরূপে,
অসময়ে যায় সরে চুপে চুপে।
উড়ে গেছে অলি ফুল ঝরেছে বলি,
কাঁদি একাকী কন্টক-শয্যা পাতি॥

কেহ কারও নয় তবু প্রাণ কাঁদে
চকোর চাহে যেন সুদূর চাঁদে,
শুধু বেদনা পাই প্রেম-মোহে মাতি॥

Read in Banglish
Nahi keho amar bethar sathi. Joli pilsuje eka momer bati. Potongo sukhi, pure ek nimeshe, Puriya mori ami sara rati. Ase je sukher dine bondhurupe, Osomoye jay sore chupe chupe. Ure geche oli phul jhoreche boli, Kandi ekaki kontok-shojja pati. Keho karo noy tobu pran kande Chokor chahe jeno sudur chande, Shudhu bedona pai prem-mohe mati.

Related songs

More songs you may enjoy.

Melancholic

Harano Hiyar Nikunjo Pathe

হারানো হিয়ার নিকুঞ্জ পথে

Kazi Nazrul Islam

"হারানো হিয়ার নিকুঞ্জ পথে কুড়ায়ে ঝরা ফুল একেলা আমি তুমি কেন হায় আসিলে হেথায় সুখের স্বরগ হইতে নামি ।"

Melancholic

Shukalo Milon-Mala Ami Tobey Jai

শুকাল মিলন-মালা আমি তবে যাই

Kazi Nazrul Islam

"শুকাল মিলন-মালা আমি তবে যাই। কী যেন এ নদী-কূলে খুঁজিনু বৃথাই॥ রহিল আমার ব্যথা দলিত কুসুমে গাঁথা"

Melancholic

Bhul Kore Ashiyachi

ভুল করে আসিয়াছি

Kazi Nazrul Islam

"ভুল করে আসিয়াছি অপরাধ যেয়ো ভুলে। দেবতা চাহে কি ফুল মরে যবে পদমূলে॥"

Melancholic

Jao Jao Tumi Phire

যাও যাও তুমি ফিরে

Kazi Nazrul Islam

"যাও যাও তুমি ফিরে এই মুছিনু আঁখি। কে বাঁধিবে তোমারে হায় বনের পাখি॥"

Melancholic

Mor Hridi-Byathar Keu Sathi Nahi

মোর হৃদি-ব্যথার কেউ সাথি নাহি

Kazi Nazrul Islam

"মোর হৃদি-ব্যথার কেউ সাথি নাহি। লয়ে আহত প্রাণ একা গান গাহি। দিবস বরষ মাস বুকে চাপি হা-হুতাশ"

Melancholic

Mor Na Mitite Asha Bhangilo Khela

মোর না মিটিতে আশা ভাঙিল খেলা

Kazi Nazrul Islam

"মোর না মিটিতে আশা ভাঙিল খেলা। জীবন প্রভাতে এ লো বিদায়-বেলা।। আঁচলের ফুলগুলি করুণ নয়ানে নিরাশায় চেয়ে আছে মোর মুখপানে,"

Discussion

Public comments for Nahi Keho Amar Bethar Sathi are available on the discussion page.

View discussion