নাঈমের গায়ে হলদি রে
আনো তোমরা জলদি।
পাড়া পরশি সকলের মন
উঠে ফালদি ফালদি রে।।
কুঞ্জ মাঝে গেছ নাঈম
বুর পারিবায় তুমি
হওর বাড়িন্ত যাইবায় এবলা
নয়া রুপ ও ধরি রে।।
হলুদ বরন হইলো নাঈম
কুঞ্জ মাইজো গিয়া
কিলা রঙে হাজলায় নাঈম
দেখছনি তাকাইয়া রে।।
রকমফের কতজনা
আইছে তোরে দেখতে
সময় নি কাটিলো নাঈম
সাধের পোশাক পিনতে রে।।
Discussion
Public comments for Naimer Gaye Holdi Re are available on the discussion page.
View discussion