নাম নিয়ে ভাই নইদে আইল নিতাই গুণমণি
সেই অবধি হরির নাম নবদ্বীপে শুনি।
এমন দয়াল দেখি না ভাই দয়ার শিরোমণি
ওরে আনিয়া গোলোকের প্ৰেমধন বিলাইল আপনি।
পাপীতাপী যত ছিল তারা হইল ধনী
আপনার কর্মদোষে বঞ্চিত হইলাম আমি।
শ্ৰীরাধারমণ বলে আইল গৌরমণি
পথিককে করুণা করি মাইরা খাইল আপনি।
Discussion
Public comments for Nam Niye Bhai Noide Ailo Nitai Gunomoni are available on the discussion page.
View discussion