(জপ গোপাল গোবিন্দ মুকুন্দ রে
আহা! আনন্দ আনন্দ আনন্দ রে
জপ গোপাল গোবিন্দ মুকুন্দ রে
আহা! আনন্দ আনন্দ আনন্দ রে)
নয়ন মোহন শ্যাম নয়ন ছাড়িয়া মোর
এস বঁধু থাকো এ পরাণে।
শ্যাম সুধা রসে মোর, জর জর অন্তর
কানু ছাড়া আন নাহি জানে,
ব্রজবল্লভ গোপীবল্লভ
রাধাবল্লভ বিনে আর নাহি জানে।।
বঁধু গো তুমি অকলঙ্ক শশী হে আমার
আমার কপালে বিধি, মিলায়েছে গুণনিধি
এমন বধূয়া আছে কার?
তুয়া অনুরাগে পিয়া, সকলি সমর্পিয়া
ও চরণ করিনু যে সার,
আমি সার করেছি
ওই লাজ কুল মান ভাসায়ে দিয়ে
ও রাঙা চরণ সার করেছি
ও চরণ করিনু যে সার।
আহা তুমি ছাড়া আর সুখ নাই
(বধূ) তুমি যদি দাও সুধা ভেবে আমি হাসিয়া গরল খাই।
আমায় মালা করে গলে নাইবা রাখিলে রাখো শ্রীচরণতলে,
আমায় ছেড়োনা হে নাথ ভাসায়ে দিওনা ভব জলধির জলে।।
Discussion
Public comments for Nayan Mohan Shyam Nayan Chhariya Mor are available on the discussion page.
View discussion