প্রভু, তোমার আলোরে তুমি কেড়ে নাও
কি কার বলার আছে,
তবু ভগবান শুধাই তোমার কাছে।
আলো দিয়ে যদি দিলে এ আঁখিরে
দেখিবার অধিকার।
তারেই কেন গো অন্ধ করিয়া
আসে এ অন্ধকার।
প্রভু মরণের মাঝে এ জীবন কেন বাঁচে,
ওগো ভগবান শুধাই তোমার কাছে
তব ইশারায় আঁধার রাত্রি হাতছানি দিয়ে ডাকে
তুমি শেষ করে দাও বেলা,–
ওগো ভগবান এ কেমন তব খেলা।
তবে কিগো এই আঁধারের মাঝে
হবে আজ সব শেষ,
যে রাত ঘুমায় মনে হয় যেন
মরণেরই কালো বেশ।
তৃষিত হৃদয় আলোরে যে প্রভু যাচে।
Discussion
Public comments for Prabhu Tomar Alore Tumi Kere Nao are available on the discussion page.
View discussion